এক্সপ্লোর

Iman Chakraborty: অনুষ্ঠানে মধ্যেই হঠাৎ অন্ধকার, ইমনের গান থামতে দিলেন না শ্রোতারা

Iman Chakraborty News: আমন্ত্রণ পেয়ে হলদিয়া কলেজে অনুষ্ঠান করতে গিয়েছিলেন ইমন। হঠাৎ বাইরে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে হঠাৎ লোডশেডিং

কলকাতা: তিনি সঙ্গীতশিল্পী, মঞ্চ তাঁর ভালবাসা। আর সেই মঞ্চই মাঝে মাঝে ফিরিয়ে দেয় এমন সব অভিজ্ঞতা, যা সমস্ত শিল্পীকেই উজ্জীবিত করে, হয়তো অনুপ্রেরণা দেয় আরও আগে এগিয়ে যাওয়ার। ঠিক এমনই এক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন ইমন। সেই ভিডিও তাঁর একটি মঞ্চের অনুষ্ঠানের। অন্ধকারে গান গাইছেন ইমন, আর দর্শকেরা তাঁদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে আলোকিত করে তুলেছে দর্শকাসন। কমেন্টে চোখ রাখতেই স্পষ্ট হয়ে যায় পুরো কারণটা। হলদিয়া কলেজে অনুষ্ঠানের একটি ঘটনা শেয়ার নিয়েছেন শিল্পী ইমন। 

আমন্ত্রণ পেয়ে হলদিয়া কলেজে অনুষ্ঠান করতে গিয়েছিলেন ইমন। হঠাৎ বাইরে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে হঠাৎ লোডশেডিং। অন্ধকারে ডুবে যায় গোটা অডিটোরিয়াম। ইমনের গলায় তখন 'পাখিদের স্মৃতি' সুর, মূর্ছনায় ভাসছিলেন শ্রোতারা। কিন্তু লোডশেডিংর অন্ধকার হঠাৎ। শ্রোতারা চাননি, ইমনের সুর থামুক। সবাই মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে উঁচু করে ধরেন। আলোকিত হয়ে ওঠে মঞ্চ। গান থামাননি ইমন। অন্ধকারে ফ্ল্যাশের আলো, সুর সব মিলিয়ে যেন আরও এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। ইমনের কথায়, 'দর্শকরা যখন মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে তাঁদের শিল্পীকে আলো দেয়, এর চেয়ে আনন্দের মুহূর্ত একজন শিল্পীর কাছে আর কিছুই হতে পারে না। যে কোনো গানকে তার প্রাপ্য স্থানে পৌঁছে দিতে প্রতিটি দর্শকের একটা ভূমিকা থেকে। প্রত্যেকের যে "পাখিদের স্মৃতি" গানটা ভাল লেগেছে, সেটা আমাকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।'

শেষে ইমনের প্রার্থনা, প্রত্যেক শিল্পীই যেন তাঁর শ্রোতাদের থেকে, দর্শকদের থেকে এমনই ভালবাসা পান। ইমনের এই ভিডিওর কমেন্টবক্সে ভালবাসা উপচে দিয়েছেন সকলে। শুভেচ্ছা জানিয়েছেন শিল্পীকে। অনেকে আবার লিখেছেন, এই সমস্ত কারণেই সবার থেকে আলাদা হয়ে যান ইমন। 

প্রসঙ্গত, হইচই (Hoichoi)-তে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel)-এ প্রথম দর্শক ইমনের গলায় শুনেছিলেন 'পাখিদের স্মৃতি'। তখন থেকেই দর্শকদের ভালবাসা পেয়েছে এই গানটি।

আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget