এক্সপ্লোর

Actor Dev Photos: রাস্তায় বসে খাওয়া, স্মৃতিমেদুর দেব

রাস্তায় বসে কাগজের থালায় খাবার খাচ্ছেন অভিনেতা দেব! মেনুও খুব সাদামাটা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন খোদ অভিনেতাই। কোনও ছবির শ্যুটিং নয়, এক্কেবারে ঘোর বাস্তব। কিন্তু কেন এই অবস্থা হল টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং তৃণমূল সাংসদের? ছবির ক্যাপশানে লিখলেন সেই কথা।

কলকাতা: রাস্তায় বসে কাগজের থালায় খাবার খাচ্ছেন অভিনেতা দেব! মেনুও খুব সাদামাটা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন খোদ অভিনেতাই। কোনও ছবির শ্যুটিং নয়, এক্কেবারে ঘোর বাস্তব। কিন্তু কেন এই অবস্থা হল টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং তৃণমূল সাংসদের? ছবির ক্যাপশানে লিখলেন সেই কথা।

আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ২টি ছবি শেয়ার করেন দেব। ছবিতে দেখা যায়, গোটা শ্যুটিং ইউনিটের সঙ্গে বসে খাবার খাচ্ছেন দেব। তবে কোনও রেস্তোরা বা নিদেনপক্ষে খাবার টেবিলে নয়, একেবারে রাস্তায় বসে। তাঁর সঙ্গে রয়েছে গোটা শ্যুটিং ইউনিউও। ছবি শেয়ার করে দেব লেখেন, 'সেইসব পুরনো দিনগুলোর মত বন্ধুত্ব এখন আর পাওয়া যায় না। তখন একটি বাসে আমরা সবাই একসঙ্গে যাতায়াত করতাম। একসঙ্গে খাওয়া দাওয়া করতাম এবং ঘুম... না না সবাই যে যার ঘরেই ঘুমাতে যেতাম।' সেইসঙ্গে দেব লেখেন, 'ছবির নাম অনুমান করার জন্য কিন্তু কোনও পুরষ্কার নেই।'

তাতে অবশ্য দমবার পাত্র নন অনুরাগীরা। দেবের কমেন্টবক্স ভরে উঠেছে তাঁর একের পর এক ছবির নামে। প্রত্য়েকেই চেষ্টা করেছেন প্রিয় নায়কের শেয়ার করা ছবিটি কোন সিনেমার তা বুঝতে। অনেকেই লিখেছেন, 'সেদিন দেখা হয়েছিল'। কেউ কেউ আবার লিখেছেন 'পরাণ যায় জ্বলিয়া রে'। তবে অভিনেতার চুল ও পোশাক দেখে অনুমান করা যায়, ছবিটি অনেক পুরনো। 

বর্তমানে 'গোলন্দাজ' ছবির শ্যুটিং-এ ব্যস্ত দেব। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে ইশা সাহাকে। এসভিএফ-এর ব্যানারে 'গোলন্দাজ' ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবির জন্য নিজের লুক আমুল বদলে ফেলেছেন দেব। ধুতি পাঞ্জাবিতে একেবারে অচেনা দেবকে দেখা যাবে রুপোলি পর্দায়। চমক রয়েছে ইশার লুকেও।

সামনেই নির্বাচন। তার আগে দলবদলকে কেন্দ্র করে বারবার সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। গতকালই বিজেপিতে যোগদান করেন টলিউডের এক নায়ক যশ দাশগুপ্ত। আজ তাঁকে ট্যুইট করে অভিনন্দন জানান দেব। তিনি লেখেন, 'রাজনীতির আঙিনায় অভিনন্দন।' সেই ট্যুইটটিকে রিট্যুইট করে ধন্যবাদ জানান যশও।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget