এক্সপ্লোর

Iman Chakraborty on Yaas: ইয়াস-বিধ্বস্ত তমলুকে অর্থসাহায্য ১০ বছরের কিশোরীর, অভিভূত ইমন

বাসস্থান কেড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ভেসে গিয়েছে সমস্ত সঞ্চয়। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ দিতে ছুটে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। দুর্গতদের হাতে তুলে দিয়েছেন খাবার, জলের মত প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও। আগামীকাল হিঙ্গলগঞ্জে ত্রাণ দিতে যাওয়ার কথা তাঁর। এবিপি লাইভের সঙ্গে শেয়ার করে নিলেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যাওয়ার অভিজ্ঞতা।

কলকাতা: বাসস্থান কেড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ভেসে গিয়েছে সমস্ত সঞ্চয়। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ দিতে ছুটে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। দুর্গতদের হাতে তুলে দিয়েছেন খাবার, জলের মত প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও। আগামীকাল হিঙ্গলগঞ্জে ত্রাণ দিতে যাওয়ার কথা তাঁর। এবিপি লাইভের সঙ্গে শেয়ার করে নিলেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় যাওয়ার অভিজ্ঞতা।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ত্রাণ নিয়ে তমলুকে যাওয়ার সিদ্ধান্ত নেন ইমন। ফেসবুকে অর্থসাহায্যের আর্জিও জানান তিনি। এরপর শুকনো খাবার, জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তমলুকে পাড়ি দেন ইমন। ফেসবুক লাইভে সেই সফর শেয়ারও করেছেন তিনি। এবিলি লাইভকে ইমন বলছেন, 'তমলুকের অনেকাংশের ক্ষতি করেছে ইয়াস। সমস্ত ভাসিয়ে নিয়ে গিয়েছে। ঘরবাড়ি, খাদ্যসামগ্রী কিছুই নেই। আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি সাহায্য করতে। কেবল তমলুক নয়, আরও অনেক জায়গাতেই ক্ষতি করেছে ইয়াস। আগামীকাল আমরা ত্রাণ সামগ্রী নিয়ে হিঙ্গলগঞ্জে যাব। যতটা সাহায্য সম্ভব করব।'

তমলুকে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতা হয়েছে ইমনের। ইমন আসছে শুনে তমলুকে পৌঁছে গিয়েছিলেন ছোট্ট সায়রী। সঙ্গীতশিল্পীর ভক্ত সে। ইমন বলছেন, 'আমি আসব শুনেই ওখানে এসেছিল ছোট্ট সায়রী। ওর বয়স মাত্র ১০। আমার সঙ্গে দেখা করে। ঘুরে দেখে এলাকাও। একজনের বাড়ি ভেঙে গিয়েছিল ইয়াসে। আমি তাঁকে বাড়ি তৈরি করার জন্য অর্থসাহায্য করেছিলাম। সেটা দেখে ১০ হাজার টাকা ও নিজেই তুলে দিয়েছে আমাদের হাতে। ওই টাকাটা ওর নিজের উপার্জনের টাকা। ওইটুকু মেয়ের থেকে এই সাহায্য পেয়ে আমি অভিভূত।'

সম্প্রতি রক্তদান করেছিলেন ইমন। সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবিও। অনেকেই ইমনের সেই ছবিতে সাধুবাদ জানিয়েছিলেন তাঁকে। তাঁর মতে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কাজের কথা শেয়ার করলে অনেকেই সাহায্য করতে এগিয়ে আসবেন। এই প্রথম নয়, পথের কুকুরদের নিয়েও বিভিন্ন সময়ে কাজ করেছেন ইমন। এমনকি তমলুকে গিয়েও রাস্তার কুকুরদের খাবার বিতরণ করেছেন ইমন।

আগামীকাল সকাল ৭টায় হিঙ্গলগঞ্জের পথে রওনা হবেন ইমন। সঙ্গে থাকবে তাঁর টিম।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget