এক্সপ্লোর

বলিউডে স্বজনপোষণ বিতর্কে এবার শাহরুখ ও কর্ণ জোহরকে নিশানা প্রয়াত অভিনেতা ইন্দর কুমারের স্ত্রীর

বলিউডে স্বজনপোষণ সংক্রান্ত বিতর্কের কথা সবাই জানেন। সুশান্ত সিংহ রাজপুতের মতো অভিনেতার মৃত্যুর পর এই বিষয়টি নিয়ে অনেকেই সরব হয়েছেন এবং বিভিন্ন অভিযোগও সামনে এসেছে। এবার প্রয়াত অভিনেতা ইন্দর কুমারের স্ত্রীও এ ব্যাপারে গুরুতর অভিযোগ করেছেন।

মুম্বই: বলিউডে স্বজনপোষণ সংক্রান্ত বিতর্কের কথা সবাই জানেন। সুশান্ত সিংহ রাজপুতের মতো অভিনেতার মৃত্যুর পর এই বিষয়টি নিয়ে অনেকেই সরব হয়েছেন এবং বিভিন্ন অভিযোগও সামনে এসেছে। এবার প্রয়াত অভিনেতা ইন্দর কুমারের স্ত্রীও এ ব্যাপারে গুরুতর অভিযোগ করেছেন। ইন্দর কুমারের স্ত্রী পল্লবী পরিচালক কর্ণ জোহর ও অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন এবং ইন্ডাস্ট্রিতে চলতি স্বজনপোষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। পল্লবী বলেছেন, মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরে ইন্দর কুমার কাজের খোঁজে বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখা করেন। কিন্তু কেউ তাঁকে সাহায্য করতে রাজি হননি। একটি ঘটনার কথা জানিয়ে পল্লবী বলেছেন, এখন তো সবাই স্বজনপোষণের কথা বলছেন। সুশান্ত সিংহ রাজপুতের মতোই আমার প্রয়াত স্বামী ইন্দর কুমারও নিজের চেষ্টায় স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। আমার মনে আছে, মৃত্যুর আগে তিনি কাজের জন্য দুই বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন। যদিও ওই সময় তিনি কিছু ছোট প্রোজেক্টে কাজ করছিলেন। কিন্তু তিনি বড় কিছু কাজ করতে চাইছিলেন, যেমনটা তিনি ৯০-এর দশকে করতেন। ওই সময় আমিও তাঁর সঙ্গে ছিলাম এবং এসব আমার সামনেই হয়েছিল। আমরা কর্ণ জোহর ও শাহরুখ খানের কাছে গিয়েছিলাম। পল্লবীর অভিযোগ, কর্ণ জোহর তাঁর ভ্যানের বাইরে তাঁদের দুই ঘন্টা অপেক্ষা করান এবং এরপর ডেকে বলেছিলেন যে, ইন্দরের জন্য তাঁর কাছে কোনও কাজ নেই। তবে কর্ণ ইন্দরকে তাঁর ম্যানেজার গরিমার সঙ্গে যোগযোগ রাখতে বলেছিলেন। পল্লবীর দাবি, এই সাক্ষাতের পর ১৫ দিন পর্যন্ত তাঁদের ফোন ধরা হত। কিন্ত তারপর তাঁদের নম্বর ব্লক করে দেওয়া হয়। পল্লবী আরও অভিযোগ করেছেন, এমনই ব্যবহার তাঁদের সঙ্গে শাহরুখ খানের প্রোডাকশন হাউসের পক্ষ থেকেও করা হয়েছিল। তিনি বলেছেন, আমরা জিরো সিনেমার সেটে গিয়ে শাহরুখের কাছে কাজ চেয়েছিলাম। তখন শাহরুখ বলেছিলেন, আপাপত প্রোডাকশন হাউসে ইন্দরকে কাজ দেওয়ার মতো কিছু নেই। তিনিও আমাদের তাঁর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছিলেন। পরে তিনিও ফোন ধরা বন্ধ করে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget