এক্সপ্লোর

Indian Police Force teaser: শহরে বোমাতঙ্ক,রক্তারক্তি! প্রাণসংশয়ে দৌড়াদৌড়ি! কী কী চমক 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর টিজারে?

Bollywood News: ২০২৪ সালের আগামী ১৯ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’।

কলকাতা: অবশেষে প্রকাশ্য়ে এল রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর (Indian Police Force) টিজার (teaser)। অ্যাকশন প্যাকড রোমহর্ষক সিরিজে দেখা মিলবে  সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra), শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও বিবেক ওবেরয়ের (Vivek Oberoi) মত তারকাদের। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই সিরিজ। ফলে এখন থেকেই দর্শকের উন্মাদনার পারদ উর্দ্ধমুখী।

গোটা টিজার জুড়ে দেখা যাচ্ছে শহরে বোমাতঙ্ক,রক্তারক্তি। প্রাণসংশয়ে দৌড়াদৌড়ি পরে গেছে। এরই মধ্য়ে রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে সিদ্ধার্থ, বিবেক ও শিল্পা। ধুন্ধুমার অ্যাকশান সিকোয়েন্স গোটা টিজার জুড়ে। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা রোমহর্ষক হতে চলেছে এই সিরিজ। 

আরও পড়ুন...

মাদকই কি কাল হল ম্যাথু পেরির? রামমন্দির উদ্বোধনে আমন্ত্রিত অমিতাভ, মাধুরী, অক্ষয়

উল্লেখ্য় অক্টোবরে মুক্তি পেয়েছিল এই সিরিজের পোস্টার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই পোস্টার শেয়ার করেন পরিচালক রোহিত শেট্টি। তিনি লিখেছুলেন, 'আপনারা আমাদের ভালবাসা দিয়েছেন এবং আজ আমরা যেখানে সেখানে আপনারাই পৌঁছে দিয়েছেন 'সিঙ্ঘম' 'সিঙ্ঘম রিটার্নস', 'সিম্বা' ও 'সূর্যবংশী'র মাধ্যমে। এবং আমি নিশ্চিত, আপনারা প্রেক্ষাগৃহে এসে 'সিঙ্ঘম রিটার্নস' দেখেও একই পরিমাণ ভালবাসা দেবেন। কিন্তু তার আগে... আমরা নিয়ে আসছি আমাদের ডিজিট্যাল কপ ইউনিভার্স! ইন্ডিয়ান পুলিশ ফোর্স। আমার নতুন অফিসারদের সঙ্গে আলাপ করুন... ১৯ জানুয়ারি ২০২৪ থেকে... অ্যামাজন প্রাইম ভিডিওয়।'

এই পোস্টার শেয়ার করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রও। তিনি লিখেছিলেন, 'লোকেশন পরিষ্কার। টার্গেট লকড। ফোর্স আসছে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের জন্য রিপোর্ট করছি, সশস্ত্র এবং স্ট্রাইকের জন্য তৈরি।' 

এর আগে, এই 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ অর্থাৎ চলতি বছরের দীপাবলিতে। কিন্তু তা পিছিয়ে মুক্তির আনুমানিক তারিখ স্থির করা হয় ৮ ডিসেম্বরে। যদিও প্রথমে মনে করা হয় যে সলমন খান ও ক্যাটরিনা কাইফের 'টাইগার ৩'-এর জন্য তারিখ পিছিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে জানা যায় যে ভিএফএক্সের প্রচুর কাজ ও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় রোহিত শেট্টির সিরিজ পরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।   

এর আগেও ওটিটির জন্য কাজ করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। তাঁর এই নতুন অবতার দর্শকের কতটা ভাল লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Rakul Preet Singh: 'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget