এক্সপ্লোর

শেষযাত্রায় শ্রীদেবী: কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন ‘চাঁদনি’, বুধবার সকল থেকে চলবে শ্রদ্ধাজ্ঞাপন, বিকেলে অন্ত্যেষ্টি

মুম্বই: মৃত্যু-রহস্য জিইয়ে রেখেই কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন শ্রীদেবী। মুম্বই বিমানবন্দরে হাজির ছিলেন অনিল কপূর, অনিল অম্বানিরা। গ্রিন করিডোরে দেহ নিয়ে যাওয়া হয় লোখন্ডওয়ালার গ্রিন একর্সে। কাল সকাল থেকে চলবে শ্রদ্ধাজ্ঞাপন। বিকেলে ভিলে পার্লে সেবা সমাজে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। শ্রীদেবী চেয়েছিলেন দুই মেয়ে জাহ্নবী এবং খুশির বিয়ে নিজের চোখে দেখতে! নিজে হাতে তাদের বিয়ের সাজে সাজাতে। কিন্তু, সেই ইচ্ছা অপূর্ণ রেখেই মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন বলিউড ডিভা।মাত্র চার বছর বয়সে যাঁর অভিনয় জীবনের শুরু, সেই তিনিই হঠাৎ কের আলবিদা জানালেন সিনে জগতকে! বাড়ি থেকে ১ হাজার ৯৩৪ কিলোমিটার দূরে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন শ্রীদেবী! দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার রাতে দেহ এল ভারতে। সোমবারই স্পষ্ট হয়ে গিয়েছিল, শ্রীদেবীর দেহ হাতে পেতে পেতে মঙ্গলবার সন্ধ্যে হয়ে যাবে। দুবাই প্রশাসন সূত্রে এ দিন স্থানীয় সময়, দুপুর সওয়া তিনটে নাগাদ টুইট করে জানানো হয়, সরকারি আইনজীবীর অফিস সিদ্ধান্ত নিয়েছে, পারিপার্শ্বিক সমস্ত দিক খতিয়ে দেখে মঙ্গলবারই শ্রীদেবীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এর পর বিকেল পৌনে চারটে নাগাদ জানানো হয়, এই সংক্রান্ত তদন্তপ্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এর কিছুক্ষণ পর মর্গ থেকে দেহ দেওয়া হয় পরিজনদের। এর আগেই শ্রীদেবীর দেহ মুম্বইতে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করতে দুবাই চলে যান বনি কপূরের প্রথম পক্ষের ছেলে অর্জুন। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ শ্রীদেবীর কফিনবন্দি দেহ নিয়ে দুবাই থেকে মুম্বই বিমানবন্দরে পৌঁছয় অনিল অম্বানির চার্টাড বিমান। বিমানে ছিলেন ১১ জন। এদের মধ্যে ৬ জন পরিজন, এক পরিচারিকা এবং বাকিরা ব্যবসায়িক বন্ধু। গ্রিন করিডর দিয়ে দেহ নিয়ে যাওয়া হয় লোখন্ডওয়ালায় গ্রিন একর্সে। ১৯৯১ সালে যশ চোপড়ার লমহে ছবির সময়ই শ্রীদেবী বলেছিলেন, সাদা রং তাঁর বড়ই প্রিয়! তাঁর শেষযাত্রায় যেন সব কিছু সাদায় মোড়া থাকে! শ্রীদেবীর সেই ইচ্ছাকে সম্মান দিয়েই যে বাংলোয় মঙ্গলবার রাতে তাঁর দেহ রাখা হচ্ছে সেটি মুড়ে দেওয়া হয়েছে সাদায়! সব কিছু সাদা! পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে পরিবার। বুধবার সকাল ৯.৩০-১২.৩০ দেহ রাখা থাকবে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। সেখানেই শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। শ্রদ্ধা জানাবেন সেলিব্রিটিরা। দুপুর ২টোয় শ্রীদেবীর পার্থিব শরীর নিয়ে যাওয়া হবে পবন হংসে। বুধবার দুপুর ৩.৩০ ভিলে পার্লে সেবা সমাজে হবে শেষকৃত্য।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget