এক্সপ্লোর

Samay Raina: সময় রায়নার সাময়িক স্বস্তি, মুম্বই পুলিশের নতুন নির্দেশ কমেডিয়ানকে

India's Got Latent: ইউটিউবে কমেডিয়ান সময় রায়নার শো India's Got Latent- এর একটি এপিসোডে আসা রণবীর এলাহাবাদিয়া ওরফে বিয়ারবাইসেপসের মন্তব্য ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। এক সপ্তাহে ২ বার সমন পেয়েছেন সময়।

Samay Raina: সাময়িক স্বস্তি পেলেন কমেডিয়ান সময় রায়না। দ্বিতীয়বারের জন্য সময়কে তলব করেছিল মুম্বই পুলিশ। প্রথমে বলা হয়েছিল সমনের চারদিনের মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে। তবে অবশেষে সেই মেয়াদ বাড়ানো হয়েছে। ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে কমেডিয়ানকে। তার মধ্যে মহারাষ্ট্রের সাইবার সেলের সমনের জবাব দিতে হবে সময় রায়নাকে। মুম্বই পুলিশের তলবে হাজিরা দিয়ে বয়ান দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে সময়। সেখানে শো রয়েছে তাঁর। ১৭ মার্চ দেশে ফেরার কথা তাঁর। তাই আগেই সময়ের আইনজীবী মুম্বই পুলিশের কাছে সময় চেয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে। তবে ১০ মার্চের মধ্যে সময় রায়নাকে হাজিরা দিতে বলেছে মুম্বই পুলিশ। এখন দেখার আগামী দিনে কী পদক্ষেপ নেন এই কমেডিয়ান। এক সপ্তাহের মধ্যে দু'বার মহারাষ্ট্রের সাইবার শাখার তরফে সমন পেয়েছেন সময় রায়না। 

বিতর্কে সূত্রপাত এই কমেডিয়ানের ইউটিউব শো India's Got Latent - এর একটি এপিসোড থেকে। সেখানে প্যানেলিস্ট হিসেবে হাজির ছিলেন ইউটউবার বিয়ারবাইসেপস, যাঁর আসল নাম রণবীর এলাহাবাদিয়া। পডকাস্ট শো- এর হোস্ট বা সঞ্চালক হিসেবেও দারুণ জনপ্রিয় রণবীর। তাবড় তাবড় লোকজন অতিথি হয়ে এসেছেন রণবীর এলাহাবাদিয়ার পডকাস্ট শো- তে। কিন্তু সম্প্রতি সাংঘাতিক বিতর্ক শুরু হয়েছে এই ইউটিউবারকে নিয়ে। 

India's Got Latent - এ এসে কী বলেছিলেন রণবীর এলাহাবাদিয়া 

এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" রণবীর এলাহাবাদিয়ার এই মন্তব্যের ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। আর তারপরই শুরু হয়েছে বিতর্ক। একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। সেই সঙ্গে ইউটিউবের শো India's Got Latent - এর সঞ্চালক সময় রায়নার নামও জড়িয়েছে বিতর্কে। 

ইতিমধ্যেই সময় তাঁর শো- এর যাবতীয় ভিডিও ডিলিট করেছেন। কিন্তু তাতে জনতার রোষ একটুও কমেনি। বরং রোজ একটু একটু বাড়ছে ক্ষোভার আঁচ। শুধু সময় রায়না কিংবা রণবীর এলাহাবাদিয়া নন, ওই শো- এর নির্দিষ্ট এপিসোডের প্যানেলিস্ট হিসেবে হাজির থাকা ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর আশিস চাঞ্চলানি, অপূর্বা মাখিজা, রঘু রাম- সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করেছে মুম্বই পুলিশ। 

সেরা শিরোনাম

Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Bollywood News: এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget