এক্সপ্লোর

Indraneil on Feluda: অভিনয় একটা দুর্ভাগ্যজনক পেশা, অভিনেতাকে যে কেউ, যা-তা বলতে পারে: ইন্দ্রনীল

Indraneil Sengupta Interview: 'হত্যাপুরী'-তে প্রথমবার ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করলেন। তখনও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের মন্তব্যকে কতটা প্রাধান্য দেন ইন্দ্রনীল?

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: রাত পোহালেই ছবি মুক্তি, আর ফের শুরু, আরও এক 'ফেলুদা'-সফর। 'হত্যাপুরী' (Hatyapuri)-র ফেলুদা এবার সমাধান করবেন 'নয়ন রহস্য' (Noyon Roshosshyo)। নতুন ছবির ঝলক প্রশংসার সঙ্গে সঙ্গে, ট্রোলিং-কটাক্ষেরও শিকার হয়েছে প্রচুর। 'নয়ন রহস্য'-র ট্রেলার প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন পরিচালক-অভিনেতারা। সোশ্যাল মিডিয়ার মন্তব্য ঠিক কতটা প্রভাব ফেলে খোদ অভিনেতা-অভিনেত্রীদের ওপর? আদৌ কি এড়িয়ে যেতে পারেন তাঁরা? এবিপি লাইভের (ABP Live) কাছে ট্রোলিং ও সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের মনের কথা-ভাবনা খুলে বললেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)।

'হত্যাপুরী'-তে তিনি প্রথমবার ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করলেন দর্শকদের কাছে। তখনও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন। 'নয়ন রহস্য'-র সময় সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের মন্তব্যকে কতটা প্রাধান্য দেন ইন্দ্রনীল? পর্দার 'ফেলুদা' বলছেন, 'অন্যান্য আর পাঁচটা মানুষের মতোই আমারও ভাল শুনতে ভাল লাগে। খারাপ শুনলে কষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকে প্রত্যেকের বক্তব্যটা সবার সামনে তুলে ধরার সুযোগ পায়। কিন্তু সেটা অভিনেতা হিসেবে রোজ রোজ পড়াটা অস্বাস্থ্যকর। অন্তত আমি তাই মনে করি। শুধু অভিনেতা কেন, খেলোয়াড়দেরও তো এভাবেই ট্রোলিংয়ের শিকার হতে হয়। বিরট কোহলিকে ক্রিকেট ছেড়ে দিতে বলা হয়। আমি কোনও চিকিৎসককে বলতে পারব না, আপনার ডাক্তারিটা হচ্ছে না। কিন্তু আমায় তিনি বলতে পারেন, 'অভিনয়টা হচ্ছে না।' এই পেশাটাই বড্ড দুর্ভাগ্যজনক। পৃথিবীর যে কেউ এসে যা-তা বলে যেতে পারেন। অন্তত সবাই তাই ভাবে। কেউ মনেই করেন না আমরা যে কাজটা করি সেটাকেও শিখতে হয়েছে আমাদের। ক্যামেরার সামনে বসে কথা বলাটা যে কতটা কঠিন সেটা কেউ বোঝে না। আমি দর্শকদের সঙ্গে তেমন কথোপকথনে বিশ্বাসী নই। লাইভ চ্যাট করি না। ইনস্টাগ্রামে ছবি দিই কেবল। সত্যি কথা বলতে, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই রাখি নিজেকে। আমার কাজ অভিনয় করা, মানুষ সেটাই দেখবেন, ভাল-মন্দ জানাবেন। মানুষদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা ঠিত আমার কাজ না। ফলে 'নয়ন রহস্য' নিয়ে দর্শকেরা কী বলছেন আমি দেখিনি। হত্যাপুরীর সময়ে সিনেমাহলে গিয়ে দর্শকদের ভাল প্রতিক্রিয়াই পেয়েছি। খারাপ হলেও সেটা মেনে নিতাম। কিন্তু সোশ্যাল মিডিয়ার ট্রোলিং পড়তে আমি রাজি নই। আমার আশেপাশের সবাইকে বলে রেখেছি, কেউ কিছু পড়লেও যেন আমায় এসে না বলেন।'

আরও পড়ুন: Kaushambi-Adrit Marriage: গোলাপি শাড়িতে আইবুড়োভাত খেলেন কৌশাম্বি, হাত রাঙা হল আদৃতের নামের মেহেন্দিতে

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget