এক্সপ্লোর

Parineeti-Raghav Pre-wedding: বিয়ের আগে নাচে-গানে প্রতি মুহূর্ত উদযাপন করছেন রাঘব-পরিণীতি, সাক্ষী অতিথিরা

Parineeti-Raghav: রাজস্থানের উদয়পুরে জমকালো ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে এক হতে চলেছে চার হাত।

কলকাতা:  হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই চারহাত এক হতে চলেছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার। তাঁদের বিয়ে নিয়ে দুই পরিবারেই এখন খুশির হাওয়া। দম্পতির ঘনিষ্ঠ সূত্রের খবর, ২০ সেপ্টেম্বর দিল্লিতে এই হাইপ্রোফাইল বিয়ে উপলক্ষ্য়ে আয়োজিত হয়েছিল একটি সুফি নাইট অনুষ্ঠান। যেখানে 'ছাপ তিলক সাব', 'বুল্লেয়া', 'ইশক সুফিয়ানা', 'তু মানে ইয়া না মানে', 'আফরিন আফরিন', 'সানু এক পাল চেইন' এর মতো গানে তাল মিলিয়েছিলে পরিণীতি। গোটা অনুষ্ঠানে পরিণীতিকে নাচে-গানে তাল মেলাতে দেখা গেল। তবে রাঘব চাড্ডা একটু লাজুক প্রকৃতির। তবে তাঁকেও কয়েকটি গানে নাচতে দেখা গিয়েছিল।

উল্লেখ্য়, আর কয়েকদিনের মধ্যেই রাজস্থানে বিয়ে সারবেন তাঁরা। তবে ইতিমধ্যেই দিল্লিতে 'গ্র্যান্ড পাঞ্জাবী বিয়ে'র (grand punjabi wedding) তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান শুরু হবে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের মাধ্যমে। 

আরও পড়ুন...

বুকে ক্ষতচিহ্ন, চোখের তলায় কালি, নিজের নতুন পরিচয় প্রকাশ্য়ে আনলেন অনিল কপূর

একাধিক সূত্র মারফত খবর, 'ইশকজাদে' অভিনেত্রী ও আম আদমি পার্টি নেতা তাঁদের বিয়ের উদযাপন পর্ব শুরু করবেন একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের মাধ্যমে। দিল্লিতেই হবে এই মৈত্রী ম্যাচ। একদিকে চোপড়া পরিবার, অন্যদিকে চাড্ডা পরিবার খেলবেন ক্রিকেট, তারপরই উদয়পুরে বাজবে বিয়ের সানাই। 

ঘনিষ্ঠ সূত্রে খবর, 'অতিথিদের জন্য একাধিক মজার অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে। তারই অন্যতম এই ক্রিকেট ম্যাচ। চোপড়াস ভার্সাস চাড্ডাস ম্যাচ হবে বলে বেশ উত্তেজিত সকলেই। তাঁদের বন্ধুরাও এই সমস্ত অ্যাক্টিভিটিতে অংশ নেবেন।'

২২ সেপ্টেম্বরই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা দিল্লিতে। (Delhi) এরপর পরিবার পরিজনদের নিয়ে গেট-টুগেদারের আয়োজন করা হয়েছে। এরপরই বর কনে তাঁদের পরিবার ও সকল আমন্ত্রিতরা পাড়ি দেবেন উদয়পুরে বিয়ের মূল অনুষ্ঠানের জন্য। টিনসেল টাউন এই মুহূর্তে মজে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার বিয়ের খবরে। রাজস্থানের উদয়পুরে জমকালো ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে এক হবে চার হাত। ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে এই মাসের ২৩ ও ২৪ তারিখে আয়োজিত হবে বিয়ের অনুষ্ঠান।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের নিমন্ত্রণ কার্ড, বিয়ের অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন আমন্ত্রণ পত্রও। বিশেষভাবে কাস্টমাইসড করা সেই আমন্ত্রণ পত্রে দেখা গেছে অতিথিদের দুপুরের খাবারের জন্য ফ্রেসকো ডাইনিংয়ের ব্যবস্থা আছে। বিয়ে থেকে বিদাই একের পর এর অনুষ্ঠানের জন্য বিশেষ কার্ডের ডিজাইন করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget