এক্সপ্লোর

Influencer Death: জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের রহস্যজনক মৃত্যু, গাড়ি থেকে উদ্ধার মৃতদেহ !

Instagram Influencer Kamal Kaur Death: এই মৃত্যুর ঘটনায় পঞ্জাব পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুলিশ এই মৃত্যুকে খুন বলেই সন্দেহ করছে।

পাটনা: ৩০ বছর বয়সী জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের রহস্যজনক মৃত্যু। পাটনার এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ৪ লক্ষ। গতকাল বুধবার রাতেই পাটনার ভাটিন্ডা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর আসল নাম কাঞ্চনা কুমারী, তবে ইনস্টাগ্রামে তিনি 'কমল কৌর ভাবী' নামেই পরিচিত। লুধিয়ানার লক্ষণ কলোনির বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুর মাত্র তিন দিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সন্দেহজনক পোস্ট দিয়েছিলেন তিনি যেখানে তাঁর অপ্রাপ্তির কথা ফুটে উঠেছিল। তবে কি এই মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে ? চলছে তদন্ত।

ইনস্টাগ্রামে প্রায়ই শর্ট ভিডিয়ো, রিলস ইত্যাদি শেয়ার করতেন কমল কৌর। বেশ কয়েক মাসে এই রিলগুলির কিছু কিছুকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু তারপরেও তাঁর আকস্মিক এবং রহস্যজনক মৃত্যুতে অনুরাগীরা শোকগ্রস্ত। ইনফ্লুয়েন্সার কমিনিউনিটিতে বিষাদের ছায়া। এই মৃত্যুর ঘটনায় পঞ্জাব পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুলিশ এই মৃত্যুকে খুন বলেই সন্দেহ করছে। তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে পঞ্জাবের অদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং ভাটিন্ডা ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির ভিতর থেকে।

পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে যে প্রাথমিক সূত্র দেখে মনে হচ্ছে কমল কৌরকে প্রথমে খুন করা হয় এবং তারপরে তাঁর মৃতদেহ গাড়িতে করে অন্যত্র নিয়ে আসা হয়েছে। লুধিয়ানা জেলার মধ্যেই এই মৃতদেহ পাওয়া গিয়েছে। পরে এই গাড়িটিকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিং এলাকায় ফেলে রাখা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। তীব্র দুর্গন্ধে আশেপাশের লোকজনের নজরে আসে গাড়িটি এবং পরে সেখান থেকেই কমল কৌরের মৃতদেহ আবিষ্কার করা হয়। এলাকাবাসীই প্রথমে পুলিশকে খবর দেয়।

ভাতিন্ডার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অমনীত কোণ্ডাল এই ভয়াবহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে রহস্যজনক কিছু একটা ঘটেছে, খুনের অভিযোগে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হচ্ছে।' এমনকী সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে তদন্তে সহায়তা করার জন্য একটি ফরেন্সিক দলকেও ডেকে পাঠানো হয়েছে।  

কমল কৌর ওরফে কাঞ্চনা কুমারী নামের এই ইনফ্লুয়েন্সারের একটি ইউটিউব চ্যানেলও ছিল 'ফানি ভাবী টিভি' নামে। এই চ্যানেলে ২ লক্ষ ৩৬ হাজার সাবস্ক্রাইবার আছেন। চ্যানেলে মোট ৪৮৪টি ভিডিয়ো আপলোড করা হয়েছে। ২০২২ সাল থেকে চলছে এই চ্যানেল। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এর আগে এক গ্যাংস্টার দলের কাছ থেকে ভিডিয়োতে বা রিলে আপত্তিকর মন্তব্য করার জন্য খুনের হুমকিও পেয়েছিলেন কমল কৌর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget