এক্সপ্লোর

Mother Language Day: কেমন আছে বাংলা ভাষা? রুদ্রপ্রসাদ সেনগুপ্তের চোখে

সোশ্যাল মিডিয়ায় দেওয়াল জুড়ে ‘অ আ ক খ’-র ছবি। পাড়ার মাইকে বাজছে, ’আ মরি বাংলা ভাষা...।’ আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা বছরে আমাদের মাতৃভাষার ওপর ভালোবাসা কি শুধু এই একটা দিনেই সীমাবদ্ধ?

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় দেওয়াল জুড়ে ‘অ আ ক খ’-র ছবি। পাড়ার মাইকে বাজছে, ’আ মরি বাংলা ভাষা...।’ আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা বছরে আমাদের মাতৃভাষার ওপর ভালোবাসা কি শুধু এই একটা দিনেই সীমাবদ্ধ? নাকি এখনও আমাদের প্রতিদিনের প্রত্যেকটা কাজে বাংলা ভাষা অপরিহার্য?

‘একটি ভাষার জন্ম, মৃত্যু ও স্বাস্থ্য নির্ভর করে সেই ভাষা অর্থনীতি বা রাজনীতিতে কতটা ব্যবহার হয় তার ওপর’, এবিপি আনন্দকে বললেন নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। বর্তমানে ঠিক কোথায় দাঁড়িয়ে বাংলা ভাষা? রুদ্রপ্রসাদ বললেন, ‘বাংলা ভাষা অর্থনৈতিকভাবে বেশ কম ব্যবহার হয়। আর পশ্চিমবঙ্গ তথা ভারতে পূর্ব পাকিস্তানের অনেক মানুষ এসেছিলেন একটা সময়। এছাড়াও বাংলায় প্রচুর শিল্প ছিল একটা সময়ে। কাজের জন্য বিহার, ঝাড়খণ্ড থেকে অনেকেই বাংলায় এসেছেন। তারা সবাই নিজেদের মতো করে বাংলা ভাষায় কথা বলেছেন। আর আমাদের ভাষা সবাইকেই আপন করে নিয়েছে। এর ফলে এই ভাষাটার ওপর বেশি চাপ পড়েছে। এটা বাংলা ভাষার ঔদার্য্য আবার ক্ষয়ের কারণও বটে।’

সন্তানদের ইংরাজি মাধ্যম স্কুলে পড়তে দেওয়ার প্রবণতা অনেক দিনেরই। প্রচলিত ধারণা এই, যে ইংরাজি মাধ্যমের স্কুলে পড়লে সময়োপযোগী হয়ে ওঠে সকলে। এ বিষয়ে ঘোর আপত্তি রুদ্রপ্রসাদের। বললেন, ‘আমি ইংরাজিতে মাস্টার্স করেছি। কিন্তু আমায় কখনও ইংরাজি মাধ্যমের স্কুলে পড়তে হয়নি। আমার তো কোনও ভাষায় কথা বলতেই সমস্যা হয় না। এখনকার বাবা-মায়েরা ছেলে মেয়েদের ইংরাজি মাধ্যমের স্কুলে ভর্তি করানোর জন্য উদগ্রীব। পারিপার্শ্বিক সাহায্য থাকলে একটি কেন, একসঙ্গে ৩-৪টি ভাষা শেখা যায়।’

সামনেই নির্বাচন। রাজনীতির মঞ্চ থেকে শুরু করে প্রচারের পোস্টার, বহু জায়গায় বিকৃত করা হচ্ছে বাংলা ভাষাকে। ভুল হচ্ছে বানানও। রুদ্রপ্রসাদ বলছেন, ‘আমি কোনওদিনই রাজনীতির লোক নই। কিন্তু যাঁরা সমাজ চালান, তাঁদের অবশ্যই ভাষা নিয়ে সচেতন থাকা উচিত। ভাষা প্রয়োগের সময় অবশ্যই সতর্ক হতে হবে। নাহলে তাঁদের দেখে বাকিরা সবাই কী শিখবেন! মঞ্চে যাঁরা বাংলার উন্নতির কথা বলেন, তারাই নিজেদের ছেলেমেয়েকে দার্জিলিংয়ের ইংরাজি মাধ্যমের স্কুলে পড়তে পাঠিয়ে দেন।’

‘বাঙালিদের সচেতন হতে হবে নিজেদের নিয়ে, নিজেদের অস্তিত্ব নিয়ে।’ ভাষাদিবসে রুদ্রপ্রসাদের মুখে বারবার উঠে এল বাংলাকে অবহেলার প্রতিবাদই।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget