এক্সপ্লোর

Arnab-Ipshita: 'বিয়ে হবে না, আমরা আলাদা হচ্ছি', ঈপ্সিতার সঙ্গে আংটিবদলের ছবি মুছে ফেলে বলছেন অর্ণব

Ipshita Mukherjee and Arnab Banerjee Marriage: ২০২২ সালের জানুয়ারি মাসে ঘটা করে আইনি বিয়ে আর মালাবদল সেরেছিলেন অর্ণব-ঈপ্সিতা।

কলকাতা: তাঁদের সম্পর্ক শুরু থেকেই ছিল চর্চার কেন্দ্রে। ধারাবাহিকের সেট থেকেই প্রেম, একসঙ্গে ধারাবাহিকে অভিনয়, আইনি বিয়ে, অভিমান, পাহাড়ে গিয়ে মানভঞ্জন.. কী হয়নি তাঁদের সম্পর্কে! কিন্তু অবশেষে কি সেই সম্পর্কে ইতি টানলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)? এবিপি আনন্দের (ABP Ananda) 'হয় মা নয় বৌমা' অনুষ্ঠানে প্রশ্নের মুখে, স্বীকার করে নিলেন তাঁদের সম্পর্কের বিচ্ছেদের কথা!

২০২২ সালের জানুয়ারি মাসে ঘটা করে আইনি বিয়ে আর মালাবদল সেরেছিলেন অর্ণব-ঈপ্সিতা। ধারাবাহিকের হাত ধরেই তাঁদের প্রথম আলাপ। তবে কখনও ছোটপর্দায় একে অপরের বিপরীতে অভিনয় করেননি তাঁরা। তাঁদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে। সেই থেকেই চর্চা শুরু। সেই চর্চায় সিলমোহর দিয়েছিল অর্ণব-ঈপ্সিতার বিয়ের ঘোষণা। ২০২২ সালে আংটি-বদলের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেরাই পোস্ট করেছিলেন অর্ণব ও ঈপ্সিতা।

তবে এখন সেই সমস্ত অতীত। প্রোফাইল থেকে ঈপ্সিতার সঙ্গে সমস্ত ঘনিষ্ঠ ছবি, আংটি বদলের ছবি সমস্ত কিছু মুছে ফেলেছেন অর্ণব। ঈপ্সিতার সঙ্গে এখন অর্ণবের প্রোফাইলে কেবল একটিই ছবি রয়েছে। তা ঈপ্সিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর। অর্ণব ঈপ্সিতার মধ্যে প্রথম দূরত্ব বাড়ে ঈপ্সিতার বড়পর্দায় পা রাখার সময় থেকে। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা বলে একটি ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন ঈপ্সিতা। সেই সময়ে, ঈপ্সিতার ছবির প্রিমিয়ারে পর্যন্ত দেখা যায়নি অর্ণবকে। 

শোনা গিয়েছিল, দূরত্ব বেড়েছে অর্ণব ঈপ্সিতার মধ্যে। তবে সেই গুঞ্জনের মধ্যেই একসঙ্গে পাহাড়ে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন তাঁরা। এরপরেও একে অপরের প্রোফাইলে দেখা যেত এই জুটির একসঙ্গে ছবি। কখনও ঈপ্সিতার ছবি তুলে দিতেন অর্ণব, তা পোস্ট করতেন ঈপ্সিতা। সব মিলিয়ে অনুরাগীরা আঁচ করছিলেন, তাঁদের মধ্যের সম্পর্কের দূরত্ব বোধহয় ঘুঁচে গিয়েছে। এমনকি কথা ছিল তাঁদের সামাজিক বিয়ে হওয়ারও। তবে আজ, এবিপি আনন্দকে অর্ণব বললেন, 'আমাদের আইনি বিয়ে হবে না। কারণ আমাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে।' 

সোশ্যাল মিডিয়ায় চর্চার প্রসঙ্গ উঠলে অর্ণব উত্তর দেন, 'আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সময় কাটাই না। প্রোফাইল থাকলেও খুব একটা সক্রিয় নই। কাজেই ট্রোলিং আমার চোখে পড়েনি। বলা বাহুল্য.. সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না থাকলেও ঈপ্সিতার সঙ্গে আংটিবদলের ছবি মুছে দিতে ভোলেননি অর্ণব। 

আরও পড়ুন: Manik Babur Megh: চন্দনকে তাড়া করে বেড়াচ্ছে একটা মেঘ! নতুন গল্প নিয়ে আসছেন অনির্বাণ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget