এক্সপ্লোর

প্রয়াত ইরফান খান, দেখুন এই অভিনেতার জীবনের ১০টি উল্লেখযোগ্য ঘটনা

বিভিন্ন চরিত্রে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারতেন। সেটাই তাঁর সবচেয়ে বড় গুণ।

নয়াদিল্লি: আজ মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হয়েছেন অভিনেতা ইরফান খান। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ। সহ-অভিনেতা, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিরা শোকজ্ঞাপন করছেন। ছোট পর্দা থেকে শুরু করে বলিউড, হলিউডের জনপ্রিয় সব ছবিতে অভিনয় করেছেন ইরফান। বিভিন্ন চরিত্রে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারতেন। সেটাই তাঁর সবচেয়ে বড় গুণ। দেখে নেওয়া যাক এই অভিনেতার জীবনের ১০টি উল্লেখযোগ্য ঘটনা-
  • রাজস্থানে জন্ম হয় ইরফানের। তাঁর আসল নাম সাহাবজাদে ইরফান আলি খান।
  • জীবনের শুরুতে খেলোয়াড় হওয়ার ইচ্ছা ছিল ইরফানের। কিন্তু পরিবারের লোকজনের কাছ থেকে কোনওরকম সাহায্য না পেয়ে তিনি সেই বাসনা ত্যাগ করেন। এরপর তিনি অভিনয় করবেন বলে ঠিক করেন। কিন্তু তাতেও পরিবারের লোকজন বাধা দেন। তাঁরা টায়ারের পারিবারিক ব্যবসায় যোগ দিতে বলেন। তবে শেষপর্যন্ত সব বাধা টপকে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি।
  • ছবিতে অভিনয়ের আগে চাণক্য, ভারত এক খোঁজ, সারা জাঁহা হামারা, বনেগি আপনি বাত, চন্দ্রকান্তা, শ্রীকান্ত, স্পর্শের মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন ইরফান।
  • এই অভিনেতার জীবনের প্রথম ছবি ছিল মীরা নায়ারের ‘সালাম বম্বে’। ইরফান তখন ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র। কিন্তু শ্যুটিং শুরু হওয়ার দু’দিন আগে মীরা তাঁকে এই ছবি থেকে বাদ দেন। যদিও পরের ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দেবেন বলে জানান।
  • মীরা তাঁর প্রতিশ্রুতি বজায় রেখে ‘দ্য নেমসেক’এ প্রধান চরিত্রে ইরফানকে নেন।
  • ইরফানের জীবন নিয়ে বই লিখেছেন অসীম ছাবরা। বইটির নাম ‘ইরফান খান: দ্য ম্যান, দ্য ড্রিমার, দ্য স্টার।’
  • ২০১০ সালে নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় হলিউড তারকা মার্ক রাফালোর সঙ্গে দেখা হয় ইরফানের। ‘লাইফ অফ পাই’ ছবিতে ইরফানের অভিনয়ের প্রশংসা করেন মার্ক।
  • গত বছর থেকেই ব্রেন টিউমার নিয়ে সমস্যায় ছিলেন ইরফান।
  • এই অভিনেতার স্ত্রী বাঙালি। তাঁর নাম সুতপা শিকদার। তাঁদের দুই ছেলে আয়ান ও বাবিল। সুতপা এনএসডি-তে ইরফানের ব্যাচমেট ছিলেন। ইরফান পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার সহ বহু সম্মান পেয়েছেন।

সেরা শিরোনাম

Rajatava Dutta: 'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?
'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?
Rajveer-Nandini: নন্দিনী বিগ বস হাউজে ফিরে আসায় বিরক্ত রাজবীর? হারিয়ে ফেলেছেন N-লেখা আংটিও!
নন্দিনী বিগ বস হাউজে ফিরে আসায় বিরক্ত রাজবীর? হারিয়ে ফেলেছেন N-লেখা আংটিও!
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?

ভিডিও

KMC Raid: তপসিয়ায় পানীয় জলের কারখানায় হানা কলকাতার পুরসভা ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান
Kasba News: কসবায় অস্থায়ী গ্যারাজে পরিত্যক্ত গাড়ি, ভিতর থেকে দুর্গন্ধ, তদন্তে পুলিশ | ABP Ananda
TMC News : কার দখলে তৃণমূল? প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই ৬ ট্রাক ভর্তি নথি নিয়ে দিল্লিতে ঋতব্রত-শিবির
BJP Government: রাজ্যে আসছে বড় শিল্প? বিকেলে শিল্পপতিদের উপস্থিতিতে ইকো পার্কে হবে ঘোষণা
Mamata-TMC: ১০ জন বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে রইল এখনও? মমতা-TMCকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget