এক্সপ্লোর

Dev at Mumbai: 'টেক্কা'-র পরে কি বলিউডে পাড়ি দিচ্ছেন দেব? হঠাৎ কেন মুম্বই পাড়ি দিলেন অভিনেতা?

Dev: মুম্বইতে তিনি কাজ করছেন বটেই, তবে কোনও ছবিতে নয়। সোশ্যাল মিডিয়ায় দেব যে ছবিটি শেয়ার করে নিয়েছেন, সেটি একটি বিজ্ঞাপনী সংস্থার শ্যুটিংয়ের জন্য

কলকাতা: এবার কি বলিউডে পাড়ি দিচ্ছেন দেব? সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা প্রকাশ করলেন দেব। নিজেই একটি ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'হ্যালো মুম্বই'। আর এই ছবি দেখেই অনেকে মনে করছেন, টলিউডের পরে এবার মুম্বইতে পা জমাতে চলেছেন দেব?

মুম্বইতে তিনি কাজ করছেন বটেই, তবে কোনও ছবিতে নয়। সোশ্যাল মিডিয়ায় দেব যে ছবিটি শেয়ার করে নিয়েছেন, সেটি একটি বিজ্ঞাপনী সংস্থার শ্যুটিংয়ের জন্য। একটি মেকআপ ভ্যানে দেব নিজের টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন। একটি নরম পানীয় সংস্থার হয়ে একটি অ্যাড শ্যুট করতে মুম্বই গিয়েছেন তিনি। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, জীবনের প্রথম দিকটা মুম্বইতেই কাটিয়েছেন দেব। তবে তাঁর উত্থান বাংলা ছবির হাত ধরেই। তবে এখনও মুম্বইতে কাজ করা হয়নি তাঁর। বলিউডে দেব কবে কাজ করবেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন দেবের অনুরাগীরা। 

অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি 'টেক্কা' (Tekka)। এই ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই ছবি পুজোয় ভালই ব্যবসা করেছে। আরজি কর কাণ্ডের প্রভাব পুজোয় প্রেক্ষাগৃহে পড়বে কি না সেই নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনেই। তবে এবার পুজোয় উল্লেখযোগ্য ব্যবসা করেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'বহুরূপী' ছবিটি। আয়ের দিক দিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা'।

এই ছবি নিয়ে সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন, 'আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে রুক্মিণী আর দেবের প্রশংসা দেখে। রুক্মিণীর নামটা সবাই বলছে। দেব-ও ওর কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্সটা দিয়েছে। তবুও দেব এর আগে একটা 'বুনোহাঁস' করেছে, একটা 'জুলফিকর' করেছে। ও যে তেমন চিত্রনাট্য পেলে ভাল অভিনয় করতে পারে, সেটা লোকে জানেন। তবে রুক্মিণীর পারফরম্যান্স মানুষকে অবাক করে দিয়েছে। 'টেক্কা'-র সবচেয়ে বড় পাওয়া আমার কাছে এটাই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Tollywood News: পোস্টারে চমক, আসছে তনুশ্রী, অনিন্দ্য, গৌরবের নতুন সিনেমা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live
Humayun Kabir : OC-কে আক্রমণে শক্তিপুর থানাতেও তলব AJUP প্রধানকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget