এক্সপ্লোর

Hrithik Roshan Birthday: এবছর জন্মদিন উদযাপনের কী বিশেষ পরিকল্পনা রয়েছে হৃত্বিক রোশনের?

দেশে ফের বাড়ছে করোনা। ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ এসে গিয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সাধারণ মানুষের সঙ্গে আক্রান্ত হচ্ছেন বহু তারকা। দেশের বিভিন্ন প্রান্তে নয়া কোভিডবিধি চালু হয়ে গিয়েছে।

মুম্বই: রাত পোহালেই জন্মদিন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের (Hrithik Roshan Birthday)। আগামীকাল ৪৮ বছরে পা দেবেন অভিনেতা। অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে রয়েছেন অভিনেতার জন্মদিনকে কেন্দ্র করে। কীভাবে বলিউড হার্টথ্রব তাঁর জন্মদিন সেলিব্রেট করবেন, সেদিকেই নজর অনুরাগীদের। 

দেশে ফের বাড়ছে করোনা। ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ এসে গিয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সাধারণ মানুষের সঙ্গে আক্রান্ত হচ্ছেন বহু তারকা। টিকাকরণ সম্পূর্ণ থাকার পরও এবং সতর্কতা অবলম্বন করার পরও বহু তারকার করোনা রিপোর্ট পজেটিভ আসছে। তাই দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই নয়া কোভিডবিধি চালু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজ্যে অনেক নিয়ম জারি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তেমনই মহারাষ্ট্রে নানা নয়া কোভিডবিধি চালু হয়ে গিয়েছে। এর কারণে জানা যাচ্ছে, চলতি বছর বড় করে জন্মদিন উদযাপন করার কোনও পরিকল্পনাই নেই হৃত্বিক রোশনের (Hrithik Roshan)। পাশাপাশি এটাও জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত গোটা নাদিয়াদওয়ালা পরিবার। আর সেই কারণেই সম্পূর্ণ বিল্ডিংই এখন কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন বিল্ডিংয়ে থাকার কারণে চলতি বছর বড় করে জন্মদিন উদযাপন করার কোনও পথ নেই। তাই এবছর একেবারে ঘরোয়াভাবেই উদযাপিত হবে বলিউডের গ্রিক গডের জন্মদিন। শোনা যাচ্ছে এমনটাই।

আরও পড়ুন - Dev: রিপোর্ট নেগেটিভ, করোনা থেকে মুক্ত দেব

প্রতিবছর জন্মদিন হৃত্বিক রোশন বাড়ির বাইরে এসে অনুরাগীদের অভিবাদন জানান। অনেক সময় বাড়ির সামনে আসা অনুরাগীদের সঙ্গে অভিনেতাকে এই বিশেষ দিনে ছবিও তুলতে দেখা যায়। কিন্তু এবছর এমনটা হবে না বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, পরিবারের সদস্যদের সঙ্গে ছোট করেই চলতি বছর জন্মদিন উদযাপনের পরিকল্পনা রয়েছে অভিনেতার।

প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে হৃত্বিক রোশনের। প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করছেন হৃত্বিক রোশন। এছাড়াও সেফ আলি খানের সঙ্গে তাঁকে দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। জানা যাচ্ছে, হৃত্বিক রোশনের জন্মদিন উপলক্ষে আগামীকাল 'বিক্রম বেদা' ছবির ফার্স্ট লুক সামনে আসতে পারে।

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget