এক্সপ্লোর

Pankaj Tripathi: সাফল্য পেয়েছেন, ভালবাসাও! তবু কেন অভিনয় ছাড়তে চাইছেন পঙ্কজ?

Pankaj Tripathi News: সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা? এই সাক্ষাৎকারের পরে অবশ্য অভিনয় ছাড়া নিয়ে মুখ খোলেননি অভিনেতা

কলকাতা: কেবলমাত্র অভিনয়ের জোরেই তিনি মন জিতে নিয়েছেন দর্শকদের। বারে বারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন এই অভিনেতা। বলিউডে পূর্ব-পরিচিতি না থাকলেও, অভিনয়ের জোরেই তিনি এখন বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা। সামনেই তাঁর ছবি মুক্তি। অথচ, তারপরেই নাকি অভিনয় থেকে বিরতি নেবেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)! সম্প্রতি সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেতা! 

ঠিক কী বলেছেন তিনি? পঙ্কজ ত্রিপাঠির আগামী ছবি 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon) মুক্তি পাবে চলতি বছরেই। আর সেই ছবির পরেই নাকি অভিনয় ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পঙ্কজ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমরা যদি ৮ ঘণ্টা ঘুমাই রোজ, তাহলে ১৬ ঘণ্টা কাজ করার জন্য আমাদের শরীর তৈরি থাকে। যে সময়ে আমি কেরিয়ার শুরু করেছি, প্রচণ্ড লড়াই করেছি নিজের জায়গা তৈরি করার জন্য, তখনও আমি ৮ ঘণ্টা ঘুমনোর সুযোগ পেতাম। কিন্তু এখন, যখন আমি সাফল্য পাচ্ছি, পরিচিতি পাচ্ছি... আর ৮ ঘণ্টা করে ঘুমনোর সুযোগ পাচ্ছি না। এই ছবিটার ('ম্যায় অটল হুঁ') প্রচার শেষ হয়ে গেলে, ছবিটা মুক্তি পেয়ে গেলে আমি সবকিছু ছেড়ে দেব। আমি যেটা ভাবি, সেটা করি। আমার মনে হয়েছে, আমার ব্রেনের খাদ্যের জন্য ৮ ঘণ্টা ঘুম দরকার। সেটা আমি করবোই।'

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা? এই সাক্ষাৎকারের পরে অবশ্য অভিনয় ছাড়া নিয়ে মুখ খোলেননি অভিনেতা। আগামীতে অনেক ছবিতেই দেখা পাওয়ার কথা পঙ্কজের। তবে কি তাঁকে দেখা যাবে না আগামী বেশ কিছুদিন? উত্তর দেবে সময়। 

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) চরিত্রে অভিনয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন পঙ্কজ ? সাক্ষাৎকারে একথা বলতে গিয়ে পঙ্কজ নিজের দ্বিধার কথাও তুলে ধরেন। তিনি জানান, 'কীভাবে করব, কী করব কিছুই প্রথমে বুঝে উঠতে পারিনি। সাত-আটদিন লেগে গিয়েছে পুরো পরিকল্পনা করতে। তাছাড়া বন্ধুরাও বলেছিল আমিই নাকি এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত। প্রযোজক ভানুশালী বলেই দিয়েছিলেন যে আমি ছবিতে অভিনয় না করলে তিনি এই ছবি করবেনই না। অটলজী এত বড় একজন মানুষ তাঁকে একটা ২ ঘণ্টার ছবির মধ্যে তুলে ধরা অসম্ভব। আমি ঐ চরিত্রে কতটা কী পেরেছি সে নিয়ে যথেষ্ট আশঙ্কায় আছি।'

আরও পড়ুন: New Bengali Serial: দীর্ঘদিন পরে ছোটপর্দায় সোমরাজ, বিপরীতে নতুন নায়িকা, আগামীকাল থেকে শুরু সম্প্রচার

 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget