এক্সপ্লোর

Sara Sengupta: বলিউডে পা রাখছেন যীশু কন্যা সারা সেনগুপ্ত? খবরের সত্যতা নিয়ে মুখ খুললেন নিজেই

Jisshu Sengupta Daughter: এবার নাকি বলিউডে পা রাখতে চলেছেন যীশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত । সত্যিটা আসলে কী?

কলকাতা: তিনি নাকি পা রাখছেন বলিউডে.. তাঁকে নাকি লঞ্চ করছেন সলমন খান (Salman Khan) স্বয়ং... সদ্য এই খবরেই তোলপাড় টলিউড। এবার নাকি বলিউডে পা রাখতে চলেছেন যীশু সেনগুপ্তের (Jisshu U Sengupta)-র কন্যা সারা সেনগুপ্ত (Sara Sengupta)। সত্যিটা আসলে কী? সেই বিষয়ে আজ মুখ খুললেন সারা নিজেই।

সোশ্যাল মিডিয়ায় আজ সারা সেনগুপ্ত একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'হাই.. আমি কয়েকটা জিনিস স্পষ্ট করতে আজ এখানে এলাম। সম্প্রতি কয়েকটা খবর দেখলাম, যেখানে বলা হয়েছে, আমি নাকি বলিউডে পা রাখছি। যদিও আমার ভবিষ্যতে অভিনয় করারই ইচ্ছা রয়েছে। কিন্তু বর্তমানে আমি মন দিয়ে মডেলিংটাই করতে চাই। আমি ঠিক জানি না কীভাবে এই গুজবটা ছড়িয়ে পড়ল কিন্তু আমি বলতে চাই, এই খবরটা সম্পূর্ণ ভুয়ো। সবার দিন ভাল কাটুক।'

প্রসঙ্গত, যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার সম্পর্কের ওঠাপড়া চলছে। বাড়ি ছেড়ে আলাদা থাকছেন যীশু। অন্যদিকে মা নীলাঞ্জনার সঙ্গেই রয়েছেন দুই মেয়ে সারা ও জারা। বাবা যীশুকে আনফলো করে দিয়েছেন তাঁরা। অন্যদিকে নীলাঞ্জনার কথাতেও বার বারই ফুটে উঠেছে, মেয়েরাই তাঁর শক্তি, এই কথা। আপাতত দুই মেয়ে নিয়ে কলকাতার বাড়িতেই থাকছেন নীলাঞ্জনা। অন্যদিকে মুম্বইয়ের বাড়িতে রয়েছেন যীশু। শোনা যাচ্ছে, তিনি নাকি বাড়ি ও যাবতীয় সম্পত্তি তাঁর মেয়ে ও স্ত্রীয়ের নামে লিখে দিয়েছেন। 

তবে যীশু সেনগুপ্তের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি অন্য সম্পর্কে রয়েছেন। তবে সেই কথার কোনও প্রমাণ পাওয়া যায়নি। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলতে চান না যীশু। তিনি আপাতত ব্যস্ত তাঁর নতুন ছবি 'খাদান'-এর সাফল্য উদযাপন করতে। সদ্যই মুক্তি পেয়েছে দেব ও যীশু সেনগুপ্ত অভিনীত 'খাদান' ছবিটি। আর এই ছবি যথেষ্ট সাফল্য পেয়েছে বক্সঅফিসে। এখনও আয় করছে 'খাদান'। আর এই ছবির সাফল্যে আনন্দে ভাসছেন যীশু। তিনি এর আগে বারে বারেই বলেছেন, চিত্রনাট্য পড়ার পরেই তিনি এই ছবিটি করতে চেয়েছিলেন। আর সেই মতোই এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে চান না তিনি। যীশু চান, আলোচনা হোক কেবলমাত্র তাঁর কাজ নিয়েই।

আরও পড়ুন: Tiku Talsania: হৃদরোগে আক্রান্ত হননি, তাহলে কেন হাসপাতালে ভর্তি করতে হল টিকু তালসানিয়াকে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

Suruchi Sangha: সুরুচি সঙ্ঘে 'রূপ' বদল, এবার সেখানে গঠিত নতুন কমিটি; সম্পাদক BJP বিধায়ক সৌরভ শিকদার
Ashok Kirtania News: রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, তারপর যা হল... | BJP | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget