এক্সপ্লোর

The Kapil Sharma Show: জুলাই মাসে বন্ধ হয়ে যাচ্ছে 'দ্য কপিল শর্মা শো'? কী বলছেন সঞ্চালক?

Kapil Sharma: এই সম্পর্কে কপিল শর্মা কী বললেন? এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, কপিল শর্মা ঘোষণা করেছেন যে অনুষ্ঠানের গোটা টিম জুলাই মাসে ফের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে।

নয়াদিল্লি: বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)? কিছুদিন ধরেই কানাঘুঁষোয় এমনই কথা শোনা যাচ্ছিল। অনুরাগীরা স্বভাবতই খুব হতাশ হয়েছিলেন। তবে সত্যিই কি বন্ধ হচ্ছে এমন সফল অনুষ্ঠান? খোলসা করে জানালেন খোদ কপিল শর্মা (Kapil Sharma)। 

বন্ধ হয়ে যাচ্ছে 'কপিল শর্মা শো'?

শো শুরুর পর থেকেই দর্শকদের মন জয় করেছে এই অনুষ্ঠান। কমেডি ঘরানার যে কোনও অনুষ্ঠানের তালিকায় এটিকে শীর্ষেই রাখেন দর্শক। সাম্প্রতিক একাধিক রিপোর্ট অনুযায়ী, 'কপিল শর্মা শো'-এর চতুর্থ সিজন নাকি বন্ধ হয়ে যাবে আগামী জুন মাসেই। এই প্রসঙ্গে যদিও অনুষ্ঠানের প্রযোজকদের তরফে কোনও মন্তব্য করা হয়নি, কিন্তু মুখ খুলেছেন কপিল শর্মা। রিপোর্ট অনুযায়ী, জুন মাসে এই অনুষ্ঠানে বিরতি টানা হবে। কিছুদিনের বিরতির পর এই অনুষ্ঠান ফিরবে টাটকা নতুন গঠন নিয়ে, খবর সূত্রের। 

এই সম্পর্কে কপিল শর্মা কী বললেন? এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, কপিল শর্মা ঘোষণা করেছেন যে অনুষ্ঠানের গোটা টিম জুলাই মাসে ফের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। তবে তারিখ এখনও নিশ্চিত হয়নি। 

কপিল শর্মা বলেন, 'এখনও ফাইনাল হয়নি। জুলাইয়ে আমাদের লাইভ ট্যুরের জন্য আমেরিকা যেতে হবে এবং সেই সময় কী করা যায় দেখতে হবে। যদিও সেই সময় আসতে দেরি আছে এখনও।'

অপর এক প্রতিবেদনে, সূত্র মারফত জানা গেছে সিজনের বিরতি হলে অনুষ্ঠানের প্লট, চরিত্র বা অভিনেতা সবকিছুই নতুন করে ঝালিয়ে নিয়ে টাটকা শুরুর ক্ষেত্রে উপকারী। মে মাসেই এই মরসুমের ফাইনাল পর্ব শ্যুট হয়ে যাবে বলে জানা যাচ্ছে, যা জুন মাসে চ্যানেলে দেখানো হবে। 

অন্যদিকে, সম্প্রতি নন্দিতা দাস পরিচালিত 'জ্যুইগাটো' ছবিতে একজন ডেলিভারি বয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কপিল শর্মা। গত মাসেই এই ছবি মুক্তি পায়। ছবিতে সাহানা গোস্বামীকেও দেখা যায়। 'টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' ও 'বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ প্রদর্শিত হয় এই ছবি এবং প্রশংসিতও হয়। 

View this post on Instagram
 
A post shared by Kapil Sharma (@kapilsharma)

আরও পড়ুন: Saif Ali Khan: তেলুগু ডেবিউ সেফ আলি খানের, খলনায়কের চরিত্রে দেখা যাবে 'এনটিআর ৩০' ছবিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget