এক্সপ্লোর

Saif Ali Khan: তেলুগু ডেবিউ সেফ আলি খানের, খলনায়কের চরিত্রে দেখা যাবে 'এনটিআর ৩০' ছবিতে

NTR 30 Update: 'জুনিয়র ৩০' ছবিতে সেফকে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমার সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করা হল সোশ্যাল মিডিয়ায়। 

নয়াদিল্লি: জল্পনাই হল সত্যি। জুনিয়র এনটিআরের (Jr. NTR) আগামী ছবি 'এনটিআর ৩০'-এ (NTR 30) দেখা যাবে বলিউড অভিনেতা সেফ আলি খানকে (Saif Ali Khan)। সিনেমার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডলে এদিন পোস্ট করে অভিনেতা স্বাগত জানানো হয়। 

'এনটিআর ৩০' ছবিতে সেফ আলি খান

তেলুগু ছবিতে এবার ডেবিউ করতে চলেছেন 'ওমকারা' অভিনেতা। কোরাতালা শিবা পরিচালিত এই ছবিতে সেফ আলি খানকে দেখা যেতে পারে শোনা যায় গতকালই। আজ সেই খবরে পড়ল সিলমোহর। জাহ্নবী কপূরের সঙ্গে সেফ আলি খানেরও এটাই প্রথম তেলুগু ছবি। 

'জুনিয়র ৩০' ছবিতে সেফকে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমার সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করা হল সোশ্যাল মিডিয়ায়। 

জুনিয়র এনটিআর এই ছবির হাত ধরে ফের কোরাতালা শিবার সঙ্গে জুটি বাঁধছেন। ফিল্ম অ্যানালিস্ট ও ট্রেড সমালোচক তরণ আদর্শ ছবি পোস্ট করে লেখেন, 'এনটিআর জুনিয়র - জাহ্নবী কপূর - ফিল্ম: সেফ আলি খান আজ থেকে শ্যুটিং শুরু করলেন... এনটিআর ৩০-এর কাস্টে যোগ দিলেন সেফ আলি খান। আজ জুনিয়র এনটিআরের সঙ্গে শ্যুটিং শুরু করলেন।' প্রসঙ্গত এই ছবি মুক্তি পাওয়ার কথা ২০২৪ সালের ৫ এপ্রিল। 

 

ভারতের বিস্মৃত উপকূলীয় অঞ্চলগুলি হল কোরাতালা শিবার এই হাই-অকটেন অ্যাকশন ফিল্ম 'এনটিআর 30'-এর প্রেক্ষাপট৷ ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় টেকনিশিয়ানরা (technician) এই ছবির জন্য একত্রিত হচ্ছেন। 'জনতা গ্যারাজ' ছবির পর ফের এই ছবিতে একসঙ্গে কাজ করছেন কোরাতালা শিবা ও জুনিয়র এনটিআর। হায়দরাবাদে মুহুরতের পুজোর সময় পরিচালক কোরাতালা শিবা তাঁর অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 'এনটিআর ৩০' হবে তাঁর সবচেয়ে বড় এবং সেরা চলচ্চিত্র। মুহুরতে উপস্থিত ছিলেন এস এস রাজামৌলি, ভূষণ কুমার, প্রকাশ রাজ, মণি রত্নম, প্রশান্ত নীল, নবীন ইয়েরনেনি, শ্যামপ্রসাদ রেড্ডি, সুধাকরের মতো তাবড় ব্যক্তিত্বরা। 

আরও পড়ুন: Happy Birthday KL Rahul: কে এল রাহুলের জন্মদিনে প্রাণ ভরে আশীর্বাদ শ্বশুর সুনীল শেট্টির

অন্যদিকে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে 'ওয়ার ২' ছবির শ্যুটিং। আর এই ছবি নিয়ে এবার প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। শোনা যাচ্ছে, এই ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। আপতত এই খবরেই সরগরম বলিউড। সম্প্রতি জানা গেছে, 'ওয়ার' ছবির পার্ট টু পরিচালনা করার দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee)। আর ছবিটির প্রযোজনা করছে যশরাজ ফিল্মস (Yash Raj Films)। প্রযোজনা সংস্থার কর্ণধার পরিচালনার বিষয়ে যোগাযোগ করেছিলেন অয়নের সঙ্গে।  এই খবরের ইঙ্গিত পাওয়া গিয়েছিল অয়নের ইনস্টা-পোস্টেও। এরপর এই খবর প্রকাশ করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শও। 

সেরা শিরোনাম

Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget