এক্সপ্লোর

আমি ছিলাম ভুল সময়ের ঠিক মানুষ, বললেন ঋষি কপূর

কলকাতা: ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি ছিলেন দ্য রাইট গাই অ্যাট রং টাইম। এমনটাই মনে করেন ঋষি কপূর। তাঁর কথায়, যখন তিনি সিনেমায় আসেন, সেটা অ্যাকশ ফিল্মের যুগ। যখন অবসর নেন, তখন আবার রোমান্টিক ছবির যুগ শুরু হয়েছে। আদ্যন্ত রোমান্টিক নায়ক হয়েও অ্যাকশন জমানায় টানা টিকে থাকার কৃতিত্ব একেবারেই তাঁর বলে মনে করেন রাজ কপূরের ছেলে। ৭০-এর ফরমুলা ছবি থেকে একুশ শতকের অন্য ধারার ছবি- ৬৪ বছরের ঋষির ঝুলিতে সবরকম অভিজ্ঞতা রয়েছে। নিজের জীবনী ‘খুল্লাম খুল্লা: ঋষি কপূর আনসেন্সর্ড’-এ সই করতে করতে ঋষি জানিয়েছেন, ৭০-এর দশকে, যখন তাঁর সিনেমা জগতে পা রাখা, তখন হল কাঁপাতেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্নার মত অ্যাকশনধর্মী ছবির নায়করা। তাঁকে দেওয়া হয়েছিল রোম্যান্টিক হিরোর তকমা। সব ছবিই তখন হত ধনীর ছেলের সঙ্গে গরিবের মেয়ের প্রেম বা উল্টোটা নিয়ে। প্রত্যেক অভিনেতাকেই এমন অন্তত গোটাচারেক ছবি করতে হত। কিন্তু তখনকার দর্শক সব কিছু হাসি মুখে মেনে নিতেন, এখনকার মত প্রশ্ন করতে শেখেননি তাঁরা। ঋষির মতে, ছেলে রণবীর ভাগ্যবান, নানা ধরনের ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। ‘রকস্টার’-এ তিনি নাকি চিনতেই পারেননি ছেলেকে। এ ধরনের অফ দ্য ট্র্যাক ছবি তাঁদের জমানায় হত না বলে আক্ষেপ রয়েছে তাঁর। তবে ঋষি মনে করেন, ‘দুসরা আদমি’, ‘এক চাদর মইলি সি’ ও ‘মেরা নাম জোকার’-এর মত ৭০ দশকের ছবি সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। তাঁর মতে, খারাপ ছবি তৈরি করা হয়। আর ভাল ছবি সৃষ্টি হয় সব যুগে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget