এক্সপ্লোর

Jacqueline in Ram Setu: শ্যুটিংয়ে ফিরলেন জ্যাকলিন ফার্নান্ডেজ, কোন ছবি দিয়ে সেটে ফিরলেন?

সম্প্রতি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটো ছবি পোস্ট করেছেন। সেখানে ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'সেটে ফিরলাম।' এরসঙ্গে হ্যাশট্যাগে রাম সেতু ছবির নাম দিয়েছেন।

মুম্বই: কিছুদিন আগেই টাকা তছরুপের মামলায় নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। ফলে বেশ কিছুদিন ছবির শ্যুটিং থেকে দূরে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি শ্যুটিংয়ে ফিরলেন 'রয়' অভিনেত্রী। 'রাম সেতু' (Ram Setu) ছবি দিয়ে শ্যুটিংয়ে ফিরলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar), সত্যদেব এবং আর এক অভিনেত্রী নুসরত ভারুচাকে (Nusrat Bhharuchha)। 

সম্প্রতি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটো ছবি পোস্ট করেছেন। সেখানে ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'সেটে ফিরলাম।' এরসঙ্গে হ্যাশট্যাগে রাম সেতু ছবির নাম দিয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে অক্ষয় কুমারের 'রাম সেতু' ছবির মাধ্যমেই ফের শ্যুটিংয়ে ফিরলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। 

আরও পড়ুন - OM Shanti OM Anniversary: 'ওম শান্তি ওম'-র ১৪ বছর পূর্তি, কেরিয়ারের প্রথম ছবি নিয়ে নস্টালজিক দীপিকা পাড়ুকোন

জ্যাকলিন ফার্নান্ডেজের শ্যুটিংয়ে ফেরার ছবিতে কমেন্ট করেছেন অনুরাগীরা। এছাড়াও ছবিতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অন্যান্য বলিউড অভিনেতারা। জনপ্রিয় বলিউড অভিনেত্রী এবং 'রাম সেতু' ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের সহ-অভিনেত্রী নুসরত ভারুচা কমেন্টে লিখেছেন, 'খুব মিষ্টি'। এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'খুব সুন্দর লাগছে তোমায়।' শোনা যাচ্ছে, আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে 'রাম সেতু'।

'রাম সেতু' ছাড়াও জ্যাকলিন ফার্নান্ডেজের হাতে এই মুহূর্তে একাধিক ছবির কাজ রয়েছে। খুব শীঘ্রই তাঁকে 'কিক টু', 'সার্কাস', 'বচ্চন পাণ্ডে', 'অ্যাটাক'-র মতো একাধিক ছবিতে অভিনয় করতে দেখা যাবে। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল 'ভূত পুলিশ' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল সেফ আলি খান, অর্জুন কপূর এবং ইয়ামি গৌতমকে।

প্রসঙ্গত, আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোর পর বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। যেখানে তাঁকে ইঙ্গিতপূর্ণ ছবির সঙ্গে পোস্টে লিখতে দেখা যায় যে, 'ভেঙেছি কিন্তু মচকাইনি।'

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget