এক্সপ্লোর

Jacqueline Fernandez: 'জ্যাকলিন নির্দোষ, নিজের সম্মানের জন্য উনি লড়বেন', দাবি আইনজীবীর

Jacqueline Fernandez News: সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। এই মামলায় তাকে একাধিকবার তলবও করেছে ইডি

মুম্বই: ২০০ কোটি টাকা তছরুপের মামলায় সহযোগীতা করছেন না জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ! এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযোগ ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দিয়েছেন জ্যাকলিন। করেছে প্রমাণ লোপাটের চেষ্টাও। এমনকি শহর ছেড়ে পালানোরও চেষ্টা করেছেন জ্যাকলিন।                                                                                                                         

সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। এই মামলায় তাকে একাধিকবার তলবও করেছে ইডি। তবে জানা যাচ্ছে, কিছুদিন আগেই সুকেশ তাঁর আইনজীবীকে দিয়ে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন যে এই আর্থিক তছরুপের মামলার সঙ্গে জ্যাকলিনের কোনও যোগ নেই। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জ্যাকলিনের আইনজীবী দাবি করেন, জ্যাকলিন নির্দোষ ও আর্থিক তছরুপের মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। নিজের সম্মানের জন্য জ্যাকলিন লড়াই করবেন।

আরও পড়ুন: Abir Chatterjee: ডেঙ্গিতে আক্রান্ত আবির চট্টোপাধ্যায়, বাড়িতেই চলছে চিকিৎসা

২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় ২২ অক্টোবর ছিল শুনানির দিন। গত সেপ্টেম্বরে আদালত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। আর ২২ অক্টোবর সেই জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বাড়ায় পাতিয়ালা হাউস কোর্ট। আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগ থাকার দাবি তুলে ইডি একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে জ্যাকলিনকে। আর এবার ইডির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, অভিনেত্রী তাঁর মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য মুছে দিয়েছেন।

বিভিন্ন সূত্রে খবর, ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, জ্যাকলিন ফার্নান্ডেজ স্বীকার করেছেন যে তিনি তাঁর ফোন থেকে এই মামলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মুছে দিয়েছেন। এছাড়াও অন্যান্য ব্যক্তিদেরও এই সংক্রান্ত সমস্ত তথ্য ফোন থেকে মুছে ফেলতে বলেছেন। তিনি বিদেশেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও জ্যাকলিন ফার্নান্ডেজের পক্ষ থেকে কিংবা তাঁর মুখপাত্রের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনও বক্তব্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget