এক্সপ্লোর

Janhvi Kapoor: সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে! নীরবতা ভাঙলেন জাহ্নবী কপূর

Bollywood Celebrity Updates: বেশ কিছুদিন ধরেই তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে, অরহান অবত্রমনির সঙ্গে ডেটিং করছেন তিনি। সত্যিই কি তাই? আসল ঘটনাটা জানিয়ে দিলেন অভিনেত্রী।

মুম্বই: বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor) বি টাউনে কেরিয়ার শুরু করেছেন বেশ কিছু বছর হয়ে গেল। স্টার কিড (Star Kid) হওয়ার জন্য তাঁকে নানা সময়ে ট্রোলের মুখেও পড়তে হয়। কিন্তু ট্রোলারদের নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে দেখা যায় না তাঁকে। তবে, এবার  সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন জাহ্নবী। বেশ কিছুদিন ধরেই তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে, অরহান অবত্রমনির সঙ্গে ডেটিং করছেন তিনি। সত্যিই কি তাই? আসল ঘটনাটা জানিয়ে দিলেন অভিনেত্রী।

সম্পর্ক প্রসঙ্গে জাহ্নবী কপূর-

জাহ্নবী কপূরের ব্যক্তিগত জীবন চর্চায় থাকে বিভিন্ন সময়ে। বেশ কিছু সময় ধরে তাঁর প্রেম জীবন নিয়ে চর্চা হচ্ছে। কখনও তাঁর সঙ্গে কোনও বলিউড অভিনেতা নাম জড়াচ্ছে। কখনও আবার কর্ণ জোহর ফাঁস করছেন যে, তাঁর আবাসনে থাকা যুবকের সঙ্গেই সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। কখনও আবার তাঁর ছোটবেলার বন্ধু অক্ষতের সঙ্গে তাঁর ডেটিংয়ের গুঞ্জন রটেছে। তবে, এবার শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ বন্দু অরহান অবত্রমনির সঙ্গে সম্পর্কে রয়েছেন জাহ্নবী কপূর। নানা সময়ে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, অরহান তাঁর চারপাশে থাকলে পরিবেশটা বাড়ির মতো মনে হয় অভিনেত্রীর। অরহানকে বিভিন্ন সময়ে অরি বলেও ডাকতে দেখা গিয়েছে তাঁকে। তাই সম্পর্কের গুঞ্জন জোরালো হতে সময় নেয়নি। 

আরও পড়ুন - Shah Rukh Khan: আরিয়ানের মাদক মামলার ঝড়-ঝাপটা কীভাবে কাটিয়ে উঠলেন? জানালেন শাহরুখ খান

নানা সময়ে একসঙ্গে দেখা গিয়েছে জাহ্নবী কপূর ও অরহানকে। সম্প্রতি হ্যালোইন পার্টিতেও একসঙ্গে তাঁকে দেখা যায়। অরহানের আয়োজিত হ্যালোইন পার্টিতে অন্য মেজাজেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও চলতি বছর দুজনে একসঙ্গে দীপাবলিও উদযাপন করেছেন। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে তাঁরা বিভিন্ন দেশেও ভ্রমণ করেন। অরহান নিয়মিত সেই সমস্ত ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। আর সেখানে কমেন্ট করতে দেখা যায় জাহ্নবীকে। তাই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় নেয়নি। আর সেই গুঞ্জনে আরও ইন্ধন যোগাচ্ছে এই সমস্ত ছবি। এবার সম্পর্ক নিয়ে স্পষ্ট কথা বললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে জাহ্নবী কপূর বলেন, 'আমি অরিকে অনেক বছর ধরে চিনি। ও এমনই একজন, যাঁর সঙ্গে আমি শুধুই মজা, আনন্দ উপভোগ করি না, আমায় সমর্থন করার মতো ব্যক্তিও ও। আমাকে পিছন থেকে অনেক সাপোর্ট করে। ও আমার চারপাশে থাকলে পরিবেশটা আমার বাড়ির মতো লাগে। আমি ওকে অনেকটা বিশ্বাস করি। আমার মনে হয়, ওর মতো বন্ধু খুঁজে পাওয়া মুশকিল। ও অসাধারণ একজন মানুষ।'

প্রসঙ্গত, সদ্য়ই মুক্তি পেয়েছে জাহ্নবী কপূরের বহু প্রতীক্ষিত ছবি 'মিলি'। ২০১৯ সালে মুক্তি পাওয়া সুপারহিট মালায়লম ছবি 'হেলেন'-এর রিমেক এটি। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, ফ্রিজারের মধ্যে আটকে গিয়েছেন অভিনেত্রী। আর সেখানে থেকে জীবন-মরণের লড়াইয়ের গল্প বলে 'মিলি'।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget