এক্সপ্লোর

Javed Akhtar: 'ছেলের সঙ্গে দেখা করার জন্য সময় চাইতে হয়', বাবা হিসেবে ফারহানকে নিয়ে কী উপলদ্ধি জাভেদের?

Javed Akhtar News: ছেলে মেয়েদের আলাদা থাকা নিয়েও ওই সাক্ষাৎকারে মুখ খোলেন জাভেদ।

কলকাতা: বাবা ছেলের দেখা করার জন্য নাকি সময় চাইতে হয়! ছেলে এত ব্যস্ত যে বাবাকে দেখা করার জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন! সম্প্রতি এই কথাই প্রকাশ্যে আনলেন জাভেদ আখতার। বাবা জাভেদ আখতার নাকি ছেলে ফারহান আখতারের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন দিনের পর দিন। ছোট পরিবারের মধ্যেও যেন কয়েক মাইল দূরত্ব। সম্প্রতি ছেলেকে নিয়ে এই কথাই প্রকাশ্যে এনেছেন এনেছেন জাভেদ। তিনি বলেছেন, তাঁকে নাকি ছেলের সঙ্গে দেখা করার জন্য রীতিমতো সময় চাইতে হয়। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাভেদ বলেন, 'আমার পরিবার খুব ছোট। একমাত্র ছেলে আর একমাত্র মেয়ে। আমি আর শাবানা একসঙ্গে থাকি। আর আমার ছেলে মেয়েরা নিজেদের বাড়িতে থাকে।' একটা সময়ে জাভেদ নাকি শুনতেন আমেরিকা বা ইংল্যান্ডে ছেলে বা মেয়ের সঙ্গে দেখা করার জন্য সময় চাইতে হত। ৩ থেকে ৫ দিন আগে ফোন করে সময় চাইতে হয়। একটা সময়ে এই সমস্ত ভাবতেই পারতেন না জাভেদ। তাঁরা এই পরিবেশে বড় হননি। তবে বর্তমানে সত্যিই তাই হয়েছে। সবাই এত ব্যস্ত যে জাভেদকে দেখা করার জন্য সময় চাইতে হয় ছেলে মেয়ের সঙ্গে। 

ছেলে মেয়েদের আলাদা থাকা নিয়েও ওই সাক্ষাৎকারে মুখ খোলেন জাভেদ। তিনি বলেন, এখন এমন যুগ যে ছেলে মেয়েদের ওপর জোর করা যায় না। পশুরা যেমন, সন্তান জন্মের পরে, তাকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। কিন্তু বড় হলে সেই পশুরাই ভুলে যায় তাদের বাবা মাকে। একমাত্র মানুষের মধ্য়েই দেখা যায়, ৪০ বছর বয়স হয়ে গেলেও বাবা মা জোর খাটান ছেলে মেয়েদের ওপর। এগুলো সঠিক বলে মনে করেন না জাভেদ। আর সেই কারণেই ছেলে মেয়ের আলাদা থাকা নিয়ে আপত্তি নেই তাঁর। 

অন্যদিকে সদ্য গুঞ্জন শোনা গিয়েছিল, বাবা হচ্ছেন ফারহান আখতার। মা হতে চলেছেন শিবানী দান্ডেকর। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শাবানা আজমি। পরিবারের সবাই মিলে একসঙ্গে হন তাঁরা যে কোনও অনুষ্ঠান হলেই। সদ্যই একটা অনুষ্ঠানে একসঙ্গে হয়েছিলেন তাঁরা। আর সেখানেই শাবানা জানতে পারেন, সবটাই গুঞ্জন। এখনই মা হচ্ছেন না শিবানী।

আরও পড়ুন: Hrithik Roshan: 'তুমিই আমার জীবনের আলো', জন্মদিনে হৃতিককে আদুরে শুভেচ্ছা সাবার, কী লিখলেন সুজান?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget