এক্সপ্লোর

'Jawan' BO Collection: নিজেই ভাঙছেন নিজের রেকর্ড, ৩ দিনেই দেশে ২০০ কোটির গণ্ডি পার শাহরুখের 'জওয়ান' ছবির

Shah Rukh Khan: প্রথম তিন দিনের হিসেবে, হিন্দি ছবির মধ্যে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ল শাহরুখ খানের 'জওয়ান'। ছাড়িয়ে গেলেন 'পাঠান'কেও।

নয়াদিল্লি: শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' বক্স অফিসে (Jawan Box Office Collection) জোর কদমে ছুটছে। প্রথম দিনে দুর্দান্ত ব্যবসার পর বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার খানিক কমে ব্যবসার পরিমাণ। তবে শনিবার ফের ঝড় বক্স অফিসে। দেশের প্রেক্ষাগৃহে এই ছবির আয় ইতিমধ্যেই ছাড়িয়েছে ২০০ কোটির গণ্ডি। শনিবার কত আয় হল?

কত আয় করল শাহরুখের 'জওয়ান'?

ট্রেড অ্যানালিস্টদের মতে, শনিবার অ্যাটলি পরিচালিত অ্যাকশন ফিল্ম হিন্দিতে আয় করেছে ৬৮ কোটির ওপরে। অন্যদিকে, বিশ্বের দরবারেও অব্যাহত 'জওয়ান' ঝড়। মোট আয়ের পরিমাণ ২৪০.৪৭ কোটি। শুক্রবারের আয়ের পরিমাণ ১০৯.২৪ কোটি টাকা। 

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, 'সুনামি, হারিকেন, টাইফুন... জওয়ান ছবি বক্স অফিসের দৈত্য, তৃতীয় দিনে (শনিবার) বাঁধ ভাঙা ব্যবসা... ইতিহাস তৈরি করল ছবি, সর্বোচ্চ তিন দিনের ব্যবসা (হিন্দি ভাষায়)... এখনও চতুর্থ দিন (রবিবার) বাকি, পিকচার অভি বাকি হ্যায়... বৃহস্পতিবার ৬৫.৫০ কোটি, শুক্রবার ৪৬.২৩ কোটি, শনিবার ৬৮.৭২ কোটি। মোট ১৮০.৪৫ কোটি।' উল্লেখ্য, এই হিসেব কেবলমাত্র ছবির হিন্দি ভাষার আয়ের। 

শাহরুখের চলতি বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'পাঠান', মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি, বুধবার, যা একইসঙ্গে প্রজাতন্ত্র দিবসের আবহেও ছিল। তা সত্ত্বেও 'জওয়ান' এগিয়ে গেছে। বুধবার মুক্তি পাওয়া 'পাঠান' প্রথম তিন দিনে ১৬১ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে 'জওয়ান' প্রথম তিন দিনে ১৮০.৪৫ কোটি টাকা আয় করেছে। নিজেই নিজের রেকর্ড ভাঙছেন কিং খান। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

'জওয়ান' ছবির তামিল ও তেলুগু সংস্করণ বৃহস্পতিবার ৯.৫০ কোটি টাকা আয় করে, শুক্রবার সেই আয় নামে ৭ কোটিতে। শনিবার ফের আয় দাঁড়ায় ৯.১১ কোটি টাকায়। অর্থাৎ প্রথম দিনে মোট আয়ের পরিমাণ ২৫.৬১ কোটি টাকা। 

আরও পড়ুন: Mahalaya: ছোটপর্দার 'জগদ্ধাত্রী'-এবার মহিষাসুরমর্দিনী, পার্বতী হবেন দিতিপ্রিয়া

অ্যাটলি পরিচালিত, শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত 'জওয়ান' শুধু অনুরাগীদেরই নয়, একাধিক সমালোচকেরও প্রশংসা পেয়ে চলেছে। 'জিরো'র ব্যর্থতার পর অনেকেই বলেছিলেন শাহরুখ খানের 'সময় শেষ'। তবে ২০২৩ সালে যেন তাঁর হাত ধরেই লক্ষ্মীলাভ হচ্ছে বলিউডের। বছরের প্রথম মাসে 'পাঠান', তার ৭-৮ মাসের মাথায় 'জওয়ান', নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন কিং খান। এখন প্রায় সকলেই এক বাক্যে মেনে নিচ্ছেন যে শাহরুখ খান আক্ষরিক অর্থেই বলিউডের 'বাদশাহ'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget