এক্সপ্লোর

Jawan Opening Day Prediction: ভাঙবে 'পাঠান'-এর রেকর্ড! বিশ্বজুড়ে প্রথম দিনে কত আয় করবে 'জওয়ান'? কী বলছে পরিসংখ্যান?

Opening Day Collection: সূত্রের খবর অনুযায়ী, প্রথম দিনে এই ছবি মোট ৪০ কোটি টাকা আয়ের গণ্ডি পেরিয়ে গিয়েছে। চার দিন ব্যাপী লম্বা 'উইকএন্ড'-এ এই ছবির টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই প্রায় ৭০ কোটি টাকার।

নয়াদিল্লি: 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু গোটা বিশ্ব। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ও অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের (Trade Analyst) মতে এই ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। অ্যাটলি পরিচালিত এই ছবি বলিউডের সর্বোচ্চ অগ্রিম বুকিং পেয়েছে ভারত ও বিদেশে। প্রাথমিক হিসেব অনুযায়ী এই ছবির প্রথম দিনের মোট আয় কত? 

অগ্রিম বুকিং অনুযায়ী কত আয় করল 'জওয়ান'?

বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, প্রথম দিনে এই ছবি মোট ৪০ কোটি টাকা আয়ের গণ্ডি পেরিয়ে গিয়েছে। চার দিন ব্যাপী লম্বা 'উইকএন্ড'-এ এই ছবির টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই প্রায় ৭০ কোটি টাকার। এই পরিমাণ আয় একইসঙ্গে ব্যতিক্রমী ও অবিশ্বাস্যও বটে। 'জওয়ান' শুধু প্রথম দিনের নিরিখে বিশ্বব্যাপী বলিউড ফিল্মের ক্ষেত্রে সর্বোচ্চ আয় করছে তাইই নয়, এটি বলিউড ফিল্মের দুনিয়ায় সবচেয়ে বড় চার দিনের সপ্তাহান্তের আয় আনতেও প্রস্তুত।

একাধিক ট্রেড অ্যানালিস্টদের মতে, শুক্রবার, অর্থাৎ মুক্তির দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হয়েছে ৫ কোটি টাকার। তৃতীয় দিন অর্থাৎ প্রথম শনিবারের ক্ষেত্রে অগ্রিম বুকিং হয়েছে প্রায় ১৩ কোটি টাকার, এবং চতুর্থ দিন অর্থাৎ প্রথম রবিবারের ক্ষেত্রে এখনও অগ্রিম বুকিং থেকে আয়ের পরিমাণ ১০ কোটি। বুধবার, ৬ সেপ্টেম্বর, রাত ১১টা নাগাদ পর্যন্ত পরিসংখ্যান বলছে এমনই। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে সেই সঙ্গে এই ছবির ইতিবাচক রিভিউ যুক্ত হলে প্রথম সপ্তাহান্তের শেষে দেশ থেকেই ২৫০ থেকে ২৬০ কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে। 

আরও পড়ুন: Kareena Kapoor Diet Routine: ডায়েটে থাকে কেশর, ওজন নিয়ন্ত্রণে করিনা ভরসা রাখেন বাড়ির খাবার আর যোগাভ্যাসে

চলতি বছরে মুক্তি পাওয়া শাহরুখ খানের প্রথম ছবি 'পাঠান' গড়েছিল একাধিক রেকর্ড। তবে পরিসংখ্যান বলছে সেই সবকিছু ছাপিয়ে যাবে 'জওয়ান'। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই ভাঙবেন কিং। 'পাঠান' মুক্তির আগে প্রথম দিনের ক্ষেত্রে ওই ছবি ১০.৩৮ লক্ষ টিকিট বিক্রি করেছিল, যার মোট মূল্য ৩২ কোটি। 'জওয়ান' সেই সংখ্যা পিছনে ফেলে প্রায় ১২.৩০ লক্ষ টিকিট বিক্রি করেছে প্রথম দিনে, যার মোট মূল্য ৩২.৫০ কোটি টাকা। হিন্দি বলয়ে সর্বোচ্চ আয়। 'পাঠান' ছবি প্রথম দিনে ৫৪.৩ কোটি টাকা আয় করে। 'জওয়ান'-এর প্রথম দিনের আয় কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget