এক্সপ্লোর

Kareena Kapoor Diet Routine: ডায়েটে থাকে কেশর, ওজন নিয়ন্ত্রণে করিনা ভরসা রাখেন বাড়ির খাবার আর যোগাভ্যাসে

Fitness Routine: একদিকে তিনি যেমন বিশ্বাস রাখেন শরীরচর্চায়, অন্যদিকে মেনে চলেন কড়া ডায়েট। আসুন এক ঝলকে নজর রাখা যাক করিনা কপূরের 'ফিটনেস সিক্রেট'-এ

কলকাতা: ৪০ পেরিয়েও ঈর্ষণীয় তাঁর ফিটনেস। অনায়াসে তিনি টেক্কা দিতেন পারেন তাঁর হাঁটুর বয়সী নতুন অভিনেত্রীদেরও। একদিকে যেমন দুই সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি, অন্যদিকে স্বমহিমায় জারি রেখেছেন ছবির কাজও। কোন মন্ত্রে দুবার অন্তঃসত্ত্বা হওয়ার পরেও তিনি মেদ ঝরিয়ে ফেলেছেন ম্যাজিকের মতো, তা নিয়ে চর্চা রয়েছে বারে বারে। তিনি করিনা কপূর (Kareena Kapoor)। একদিকে তিনি যেমন বিশ্বাস রাখেন শরীরচর্চায়, অন্যদিকে মেনে চলেন কড়া ডায়েট। আসুন এক ঝলকে নজর রাখা যাক করিনা কপূরের 'ফিটনেস সিক্রেট'-এ।

সকাল শুরু হোক ভারি জলখাবারে

বলিউড অভিনেত্রী করিনা কপূরের নিউট্রিশানিস্ট রুজুতা দিবাকর সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তাঁর ডায়েট-প্ল্যান। করিনা কপূর নিয়মিত শরীরচর্চা করেন, কিন্তু তার ৬০ থেকে ৯০ মিনিট আগে সকালের জলখাবার খেয়ে নেন তিনি। তবে হালকা নয়, সকালের জলখাবার সারাদিনের মধ্যে সবচেয়ে ভারি হয় করিনার। এর ১ ঘণ্টার কিছু সময় পরে শরীরচর্চা শুরু করলে, যেমন চর্বি ঝরিয়ে ফেলা যায় সবচেয়ে কার্যকরীভাবে, তেমনই হজমও হয় তাড়াতাড়ি। অর্থাৎ, কেবল খাবার উপকরণ নয়, খাবার সময়টাও গুরুত্বপূর্ণ। সকালের জলখাবারে চিনি ও ফ্যাট ছাড়া খাবার রাখেন করিনা, সঙ্গে থাকে ফল।- (Kareena Kapoor Diet Routine)

ডায়েটে থাকুক কেশর 

রোজকার ডায়েটে কেশর অবশ্যই রাখেন করিনা। চুল ও ত্বককে ভাল রাখতে ম্যাজিকের মতো কাজ করে কেশর। আদা, কালো নুন ও কেশরকে কখনও ডায়েট থেকে বাদ দেন না করিনা। এগুলি সারাদিনের ক্লান্তি দূর করে, সেইসঙ্গে তরতাজা রাখে ত্বক ও চুলকেও। দুপুরের খাবার কয়েক ঘণ্টা পরে, কালো নুন, কেশর ও আদা দিয়ে তৈরি একটি পানীয় খান করিনা। (Diet Chart)

রাতে বাড়ির খাবার

রাতের খাবার সন্ধের মধ্যেই খেয়ে নেন করিনা। বিশেষ ডায়েট নয়, রাতে তিনি ভরসা রাখেন বাড়ির খাবারেই। ডাল ভাত, খিচুড়ি, দই, বিভিন্ন সবজি, দুধ ও ঘি থাকে করিনার রাতের খাবারে। চিকিৎসকেরা বলছেন, ভরপেট খাওয়া সঠিক ঘুমে সাহায্য করে। অন্যদিকে, সঠিক পেট ভরা খাবার বার্ধক্যও প্রতিরোধ করে। ডায়েটের সঙ্গে সঙ্গে, সঠিক ঘুমও ভীষণ জরুরি। করিনা মেনে চলেন এই সমস্ত রুটিনগুলি।

ভরসা থাকুক যোগভ্যাসে

করিনা কপূর ফিটনেস ফ্রিক। তিনি নিয়মিত শরীরচর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নেন শরীরচর্চার টুকরো সব ছবি। তবে জিম নয়, করিনা বিশ্বাস করেন যোগভ্যাসে। বাড়িতেই যোগা ও অন্যান্য হালকা শরীরচর্চা করে নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখেন তিনি।

 

(যে কোনও রকম ডায়েট রুটিন মেনে চলার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি)

 

আরও পড়ুন: New Bengali Serial: সন্তানের জন্য আত্মত্যাগ নয়, সম্পর্ক বজায় রেখেও নিজেকে ভালবাসার বার্তা দেবে 'তোমাদের রাণী'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget