এক্সপ্লোর

'Jawan' OTT Release: কিং খানের জন্মদিনেই 'জওয়ান' ছবির ওটিটি মুক্তি? বলছে সূত্র

Shah Rukh Khan: এর আগে পরিচালক অ্যাটলি জানিয়েছিলেন যে ওটিটিতে এই ছবির মুক্তি নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁর। অনুরাগীদের জন্য সারপ্রাইজ আনছেন তিনি, এমন জানিয়েছিলেন।

নয়াদিল্লি: বলিউডে ডেবিউ করেই ঝড় তুলেছেন দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি (Atlee)। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan) মুক্তির ৩২ দিন পরেও বক্স অফিসে একইভাবে সাফল্য লাভ করে চলেছে এই ছবি। এর আগেই শোনা গিয়েছিল যে ছবির ওটিটি সত্ত্ব (OTT Rights) কিনেছে নেটফ্লিক্স (Netflix)। এবার সূত্র মারফত শোনা যাচ্ছে, ওটিটিতে ছবি মুক্তির সম্ভাব্য তারিখও (OTT Release Date)। এক বিশেষ দিনে ওয়েব প্ল্যাটফর্মে 'জওয়ান' আসছে বলে খবর। 

ওটিটিতে কবে আসছে 'জওয়ান'? 

সূত্র মারফৎ পাওয়া সাম্প্রতিক খবরে শোনা যাচ্ছে, 'জওয়ান' নেটফ্লিক্সে মুক্তি পাবে শাহরুখ খানের জন্মদিনে। অর্থাৎ ২ নভেম্বর নেটফ্লিক্সে শুরু হতে পারে 'জওয়ান' ছবির স্ট্রিমিং। যদিও নেটফ্লিক্স বা ছবির নির্মাতা কারও তরফেই কোনও ঘোষণা করা হয়নি তারিখ নিয়ে এখনও। 

এর আগে পরিচালক অ্যাটলি জানিয়েছিলেন যে ওটিটিতে এই ছবির মুক্তি নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁর। অনুরাগীদের জন্য সারপ্রাইজ আনছেন তিনি, এমন জানিয়েছিলেন। জানা যায়, প্রেক্ষাগৃহে ছবির যে সংস্করণ মুক্তি পেয়েছে সেখানে একাধিক অ্যাকশন দৃশ্য, একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য, ইচ্ছাকৃতভাবেই কেটে ফেলা হয়েছে যাতে মোটামুটি একটা দৈর্ঘ্য বজায় রাখা যায়। তবে এই সমস্ত বাদ দেওয়া দৃশ্য ফিরতে চলেছে 'জওয়ান' ছবির ওটিটি মুক্তির অংশ হিসেবে।

'জওয়ান' ওটিটি প্ল্যাটফর্মে এসে পৌঁছলে তার দীর্ঘায়িত 'রান টাইম' গিয়ে দাঁড়াতে পারে ৩ ঘণ্টা ০৫ মিনিটে যা এমনিতে প্রেক্ষাগৃহে ২ ঘণ্টা ৪৫ মিনিট। এমনটাই জানানো হয়েছিল এর আগে। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর এখনও প্রেক্ষাগৃহে ঝোড়ো ব্যাটিং করছে 'জওয়ান'। শোনা গিয়েছিল ছবির বক্স অফিস সাফল্যের ট্রেন্ড দেখে তবেই ওটিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হবে। তবে শাহরুখ খানের জন্মদিন তাঁর অনুরাগীদের কাছে উৎসবের থেকে কম কিছু না, হয়তো সেই দিনটিকেই ফ্যানেদের কাছে আরও স্পেশাল করে তোলার জন্যই ওই দিনে 'জওয়ান' ছবির ওটিটি মুক্তির দিন স্থির করার কথা ভাবছেন নির্মাতারা। তবে নিশ্চিত খবরের জন্য এখনও অনুরাগীদের অপেক্ষা করতে হবে। 

 

আরও পড়ুন: Salman Khan: জল্পনার অবসান! সলমনের পাশে 'রহস্যময়ী' নারী কে? নিজেই পরিচয় করালেন

অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ খান ও নয়নতারা। এই ছবির হাত ধরেই হিন্দি সিনে দুনিয়ায় পা রাখেন দক্ষিণের 'লেডি সুপারস্টার'। অন্যদিকে এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গেছে বিজয় সেতুপতিকে। তিনিও এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কিং খানকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget