এক্সপ্লোর

'Jawan' Update: শাহরুখ খানের 'জওয়ান' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন সামান্থা, কেন সরে এলেন তিনি?

'Jawan' Movie Update: রোম্যান্টিক লুক ঝেড়ে ফেলে অন্য ঘরানার চরিত্রে কাজ করতে আগেও দেখা গেছে শাহরুখকে। তবে এমন লুক বোধ হয় এই প্রথম। গোটা মুখ ঢাকা ব্যান্ডেজে। হাতে মুখে রক্তের ছিটে।

নয়াদিল্লি: গত ৩ জুন, শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর নতুন ছবি 'জওয়ান'-এর (Jawan) ঘোষণা করেছেন। অ্যাটলির (Atlee) পরিচালনায় ছবির প্রথম টিজার পোস্ট হতেই শোরগোল তৈরি করেছে অনুরাগী মহলে। ঘোষণা হয়েছে ছবির মুক্তির তারিখও। শোনা যাচ্ছে, ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে (Nayanthara)। কিন্তু ছবির ওই চরিত্রের জন্য প্রথম পছন্দ না কি নয়নতারা ছিলেন না। তাহলে? কে ছিলেন প্রথম পছন্দ? 

নয়নতারার বদলে কে প্রথম পছন্দ?

শোনা যাচ্ছে এই ছবির জন্য প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। ২০১৯ সালে তাঁর কাছে স্ক্রিপ্ট নিয়ে গেলে ব্যক্তিগত কারণের জন্য তিনি তা প্রত্যাখ্যান করেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সেই সময়ে তাঁর তৎকালীন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে সংসার ঠিক করতে চলেছিলেন সামান্থা। 

প্রসঙ্গত, গত ২ অক্টোবর, সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। দুই তারকা তাঁদের পোস্টে লেখেন, 'নিজেদের পথ এগিয়ে চলার জন্য' তাঁরা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। তাঁরা এও জানান যে অনেক আলোচনার পরই  তাঁরা এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। 

২০১৭ সালের অক্টোবরে চার হাত এক হয় নাগা ও সামান্থার। ৬ অক্টোবর হিন্দু মতে ও ৭ অক্টোবর খ্রিস্টান মতে বিয়ে করেন তাঁরা।

নয়া লুকে কিং খান

রোম্যান্টিক লুক ঝেড়ে ফেলে অন্য ঘরানার চরিত্রে কাজ করতে আগেও দেখা গেছে শাহরুখকে। তবে এমন লুক বোধ হয় এই প্রথম। গোটা মুখ ঢাকা ব্যান্ডেজে। হাতে মুখে রক্তের ছিটে। বড় নলের বন্দুক এমনভাবে হাতে ঘোরাচ্ছেন যেন খুন-খারাপি তাঁর নিত্যকর্ম। আর এইসবের সঙ্গে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর শুনে গায়ে কাঁটা দেয়। ২ জুন ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায়। ছবির টিজার দেখে মনে হচ্ছে কোনও 'মিশন'-এ চলেছেন কিং খান।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget