এক্সপ্লোর

Jawan Update: কোটি কোটি টাকায় বিক্রি হল 'জওয়ান'-এর মিউজিক রাইটস

Jawan: চলতি বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছবি 'জওয়ান'।

কলকাতা: 'পাঠান'-এর দুর্দান্ত সাফল্য়ের পর শাহরুখ খানের ছবি 'জওয়ান' নিয়ে উন্মাদনার পারদ চড়ছে তাঁর ভক্তদের মধ্যে। এই ছবি নিয়ে এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বলিউড সূত্রে খবর, ৩৬ কোটি টাকায় এই ছবির মিউজিক রাইটস কিনল টি সিরিজ। 

প্রসঙ্গত,  ২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে 'জওয়ান' ছবির টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান। 'জওয়ান' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায় - হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। প্রসঙ্গত, 'পাঠান' ও 'জওয়ান' ছাড়াও এই বছরেই মুক্তি পাবে শাহরুখের তৃতীয় ছবি, রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত 'ডাঙ্কি'। এই ছবিতে শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পন্নুর (Tapsee Pannu) সঙ্গে কাজ করবেন। 

আরও পড়ুন...

নিয়মিত মেডিটেশন করলে কী কী উপকার পাবেন? নিয়ন্ত্রণ থাকবে আবেগে, কমবে স্ট্রেস

গোটা মুখে ব্যান্ডেজ সমতে 'জওয়ান'-র পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। তারপরও শুটিং সেট থেকে ভাইরাল হয় অভিনেতার একটি ছবি। একাধিক ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা। চোখ খোলা,বেরিয়ে আছে চুলের লম্বা 'লকস'। এই ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা বয়েছিল। সকলেই উত্তেজিত ছিলেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, 'রাজা এখন থামবেন না। উনিই সেরা।' অপর একজন লিখেছেন, 'বাহ্... পাঠান এখন জওয়ান।' তবে শোনাযাচ্ছিল এই ছবিতে নাকি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে। কিন্তু তারপর জানা গেছে, এই চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অল্লু অর্জুন। ঘনিষ্ঠ সূত্রে খবর, অল্লু অর্জুনকে তাঁর চরিত্র শোনানো হয়েছিল, কিন্তু ব্যস্ত শিডিউলের জন্য সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। 

উল্লেখ্য়, তারিখ ঘোষণার পর ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে ফের 'আস্ক এসআরকে' (Ask SRK) আলাপচারিতায় মেতে ওঠেন অভিনেতা। একাধিক অনুরাগীর বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে থাকেন মজার ছলে। সেখানেই প্রকাশ্যে এল 'জওয়ান' ছবি সম্পর্কে নানা তথ্য। 

অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দেন কিং খান। সেখানেই তামিলনাড়ু থেকে এক অনুরাগী প্রশ্ন করেন, পরিচালক অ্যাটলি তাঁকে তামিল ভাষা শিখিয়েছেন কি না। মজার উত্তর দিতে সবসময়েই পারদর্শী শাহরুখ। সেদিন তাঁর উত্তরে ছবির একটি গান সম্পর্কেও বিশেষ তথ্য মিলেছিল। তিনি লিখেছিলেন, 'অ্যাটলি ও অনিরুদ্ধ আমাকে দিয়ে গানের কিছু বাক্য তামিলে করিয়েছে (লিপ সিঙ্ক)... আশা করছি আমি সেগুলো ঠিকঠাকই করতে পেরেছি।' এই আপডেটে আরও উৎসাহিত অনুরাগীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে 'জওয়ান।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget