এক্সপ্লোর

Jaya Bachchan: 'চাকরি থেকে বের করে দেওয়া উচিত', রেগে গেলেন জয়া বচ্চন

Jaya Bachchan Gets Angry: পাপারাৎজিদের ওপর এই প্রথম রেগে গেলেন জয়া বচ্চন, এমনটা নয়। ছবি তোলা নিয়ে এর আগেও বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

নয়াদিল্লি: ফের একবার অনুরাগী (Fans) ও পাপারাৎজিদের (paparazzis) ওপর রেগে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। ভাইরাল হয়েছে তাঁর সেই ভিডিও (Viral Video)। কিন্তু কী এমন হল যার জন্য রেগে গেলেন তিনি?

রেগে গেলেন জয়া, দিলেন ধমক

মঙ্গলবার এক পাপারাৎজি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে জয়া বচ্চন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছেন। সূত্রের খবর, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ইনদওর বিমানবন্দরে পৌঁছতেই এই ঘটনা ঘটে। জয়া যখন কথা বলছিলেন তখনই এক ব্যক্তি ফোনে তাঁর ভিডিও করছিলেন। আরও অনেকেই ক্যামেরা তাক করে ছিলেন। তাঁদের উদ্দেশেই জয়া বলতে থাকেন, 'দয়া করে আমার ছবি তুলবেন না। ছবি তুলবেন না। ইংরেজি কথা বোঝেন না?' অভিনেত্রী নিরাপত্তারক্ষীরাও এরপর ছবি বা ভিডিও তুলতে বারণ করেন এবং সেখান থেকে জটলা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ক্যামেরা নামিয়ে নিতে অনুরোধ করেন তাঁরা।

সেই সময় অমিতাভ বচ্চন এসে পৌঁছন এবং তাঁদের পুষ্পস্তবকের সঙ্গে স্বাগত জানানো হয়। হাঁটতে হাঁটতে এরপরই জয়া বলে ওঠেন, 'এরকম লোকেদের চাকরি থেকে বের করে দেওয়া উচিত।' এরপর তাঁরা গাড়িতে উঠে বেরিয়ে যান বিমানবন্দর থেকে। ভাইরাল হয়েছে জয়া বচ্চনের এই ধমকই। 

প্রসঙ্গত, পাপারাৎজিদের ওপর এই প্রথম রেগে গেলেন জয়া, এমনটা নয়। ছবি তোলা নিয়ে এর আগেও বিরক্তি প্রকাশ করেছেন তিনি। গত বছরও এক ইভেন্টে পাপারাৎজির উদ্দেশে জয়া বচ্চনকে বলতে শোনা যায়, 'আপনারা কারা? আপনারা কি মিডিয়ার? কোন মিডিয়ার হয়ে এসেছেন?' এরপর যখন তাঁকে বলা হয় যে তাঁরা পাপারাৎজি, তখন জয়া বলেন, 'কী? কে? কোন কাগজ সেটা?'

সম্প্রতি জয়া বচ্চন তাঁর নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্ট 'হোয়াট দ্য হেল নব্যা'য় জানান যে যাঁরা তাঁর ব্যক্তিগত জীবনে নাক গলায়, তাঁদের তিনি একদম পছন্দ করেন না। তিনি বলেন, 'যদি লোকে আমার রেগে যাওয়ার ভিডিও ইউটিউব, ইনস্টাগ্রাম আর ট্যুইটারে পোস্ট করে আয় করতে চায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না... তুমি আমার ব্যক্তিগত পরিসরে নাক গলাচ্ছ, আমি যখন হেঁটে কোথাও যাচ্ছি আমার ছবি তুলছ, কেন? আমি কি মানুষ নই?'

আরও পড়ুন: Mission Majnu: প্রকাশ্যে এল 'মিশন মজনু' ছবির দেশাত্মবোধক গান

অন্যদিকে, কাজের ক্ষেত্রে, জয়া বচ্চনকে এরপর কর্ণ জোহরের আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে দেখা যাবে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ। রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমিও। ২৮ এপ্রিল এই ছবির মুক্তি পাওয়ার কথা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget