এক্সপ্লোর

Jeet New Film: সরস্বতী পুজোয় জিতের নতুন জুটি, রয়েছে কোন চমক?

Jeet-Rukmini Maitra's New Film: তাঁর এই ছবির ঘোষণা করা হয়েছিল আগেই। আর আজ, জানানো হল, চলতি বছরের ১০ মে মুক্তি পাবে এই ছবি

কলকাতা: সরস্বতী পুজোর দিনেই নতুন ছবি নিয়ে নতুন খবর জিতের (Jeet)। প্রকাশ করলেন, তাঁর নতুন ছবি বুমেরাং (Boomerang)-এর মুক্তির দিন। এই ছবিতে প্রথম রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)-র সঙ্গে জুটি বাঁধছেন জিৎ। 

তাঁর এই ছবির ঘোষণা করা হয়েছিল আগেই। আর আজ, জানানো হল, চলতি বছরের ১০ মে মুক্তি পাবে এই ছবি। বাংলা ছবিতে কল্পবিজ্ঞান নিয়ে কাজ হাতে গোটা। জিৎ এবার সেই কল্পবিজ্ঞানকেই পর্দায় আনবেন এই ছবিতে। পরিচালকের দায়িত্ব রয়েছে সৌভিক কুণ্ডু। এর আগে জিতের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও, কখনও অভিনেতা জিৎকে পরিচালনা করার সুযোগ হয়নি সৌভিকের। 

অন্যদিকে, রিল থেকে রিয়েলে, দেব-রুক্মিণীর জুটি বেশ জনপ্রিয়। আর এবার বড়পর্দায় একেবারে অন্য় স্বাদের এক জুটিকে দেখতে চলেছেন দর্শক। আজকে যে ছোট্ট ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানেও রয়েছে কল্পবিজ্ঞানেরই একটি আভাস। পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন জিৎ আর তাঁর হাতের একটি চিপ থেকে তৈরি হচ্ছে একটি মোবাইল। সেখানেই দেখা যাচ্ছে ছবি মুক্তির দিন। তবে এখনও প্রকাশ্যে আসেনি জিৎ বা রুক্মিণী কারও লুকই। 

এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, বুমেরাং তাঁর পছন্দের কাজের মধ্যে অন্যতম। এই ছবির লুকেও একটা চমক রয়েছে। একদিকে তিনি সদ্য শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন ছবি 'টেক্কা'-র শ্যুটিং। অন্যদিকে সদ্য কাজ করে এসেছেন মুম্বইতেও। এই ছবি নিয়ে যথেষ্ট প্রত্যাশা রয়েছে তাঁরও। রুক্মিণীর আশা দর্শকেরা তাঁকে একেবারে নতুন অবতারে দেখতে পাবেন। 

ব্যক্তিগত জীবনে সদ্য বাবা হয়েছেন জিৎ। একদিকে পরিবার অন্যদিকে কাজকে যথেষ্ট সময় দেন তিনি। 'বুমেরাং' জিতের কেরিয়ারে নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। দর্শকদের এবার জিৎ-রুক্মিণীর এই নতুন জুটি, অন্য স্বাদের গল্প কেমন লাগে সেটাই দেখার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

আরও পড়ুন: Idhika Paul: রং নম্বরের ফোন থেকে শুরু প্রেম, ইধিকাকে উপহার পাঠাতেন কোনও গোপন প্রেমিক!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget