এক্সপ্লোর

Jeetu Kamal: 'আপকো হমারি কসম লৌট আইয়ে', ভিডিও পোস্ট করে কাকে বার্তা দিলেন জিতু?

Jeetu Kamal Reel: 'জওয়ান' ছবির প্রিভিউ মুক্তি পেতেই নজর কেড়েছিল ন্যাড়া মাথায় মেট্রোর কামরায় হেমন্ত কুমারের জনপ্রিয় গান 'বেকরার করকে হমে ইউঁ না যাইয়ে' গানে নাচের দৃশ্য। তাতেই পা মেলালেন জিতু।

কলকাতা: মেট্রোর কামরায় 'জওয়ান' (Jawan) শাহরুখ খানের (Shah Rukh Khan) 'বেকরার করকে হমে...' গানে নাচ এতদিনে সকলের খুব পরিচিত দৃশ্য। ট্রেলার থেকে ছবি, সর্বত্রই কাঁপিয়েছে কিং খানের সেই স্টেপ। এবার সেই নাচ ও গানে মজলেন অভিনেতা জিতু কমলও (Jeetu Kamal)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একটি ভিডিও। মেকআপ রুমে নাচতে নাচতে কাকে বললেন 'লৌট আইয়ে'?

'জওয়ান' জ্বরে কাবু জিতু কমল

সাধারণ মানুষ থেকে তারকা অভিনেতা, তিনি সকলের মনের বাদশাহ্। তিনি কিং অফ বলিউড, তিনি শাহরুখ খান। গত ৭ সেপ্টেম্বর তাঁর ২০২৩ সালের দ্বিতীয় ছবি 'জওয়ান' মুক্তি পেয়েছে। ছবির প্রিভিউ মুক্তি পেতেই নজর কেড়েছিল ন্যাড়া মাথায় মেট্রোর কামরায় হেমন্ত কুমারের জনপ্রিয় গান 'বেকরার করকে হমে ইউঁ না যাইয়ে' গানে নাচের দৃশ্য। তাঁর হুক স্টেপে সেই থেকে মজেছেন অজস্র অনুরাগী। ছবি মুক্তি পাওয়ার পর প্রায় দিন ১৮ কেটে গেলেও, মনে হচ্ছে 'জওয়ান' ঝড় এখনও স্তিমিত হয়নি। কারণ এবার সেই গানে একেবারে শাহরুখ খানের আদলেই পা মেলালেন বাঙালি অভিনেতা জিতু কমল। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নাচের ভিডিও। 

পরনে সাদার ওপর নীলের বাঁধনি শার্ট, কালো রিপড জিন্স। এই গানে নেচে ভিডিও পোস্ট করলেন, ক্যাপশনে লিখলেন, 'আপকো হমারি কসম লৌট আইয়ে'। গানের পংক্তি হলেও বিশেষ কাউকে কি ফিরে আসার ইঙ্গিত দিলেন পোস্টের মাধ্যমে? অন্তত কমেন্ট বক্সে তাঁর অনুরাগীদের একাংশ তেমনটাই মনে করছেন। একজন লিখলেন, 'ফিরে আসবে, চিন্তা করবেন না।' তবে বেশিরভাগই তাঁর এই নাচের প্রশংসা করেছেন কমেন্টে। ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jeetu🇮🇳(J.K) (@jeetu_kamal)

প্রসঙ্গত, জিতুর ব্যক্তিগত জীবন বেশ কয়েক মাস ধরেই শিরোনামে। অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ পড়ার পর থেকেই তা নিয়ে চলছে জল্পনা। এরই মাঝে, বিতর্ক-কাজ, সবকিছু দূরে সরিয়ে কয়েকদিন ঘুরেও এসেছেন জিতু। ভেকেশনের একগুচ্ছ ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে কখনও দেখা যায় জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা, কখনও আবার বসে রয়েছেন তাঁবুতে। 

আরও পড়ুন: Kareena Kapoor Khan: দিনের মধ্যে ৬ ঘণ্টা একে অপরের সঙ্গে মারামারি করে করিনার দুই পুত্র, গল্প শোনালেন বেবো

অন্যদিকে, বক্স অফিসে চলছে 'জওয়ান' ঝড়। ১৮ দিনের মাথায় বহু প্রতীক্ষিত ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে শাহরুখ খানের ছবি। অ্যাটলি পরিচালিত এই ছবিতে কিং খানের বিপরীতে দেখা গিয়েছে দক্ষিণের তারকা অভিনেত্রী নয়নতারাকে, খল চরিত্রে বিজয় সেতুপতি ও ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget