এক্সপ্লোর

Jersey Film Postponed: ৩১ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে না 'জার্সি', তাহলে কি ওটিটিতে আসবে?

এদিন ফিল্ম ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানালেন যে, শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির মুক্তি স্থগিত হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই ছবি মুক্তি পাচ্ছে না।

মুম্বই: আগামী ছবি 'জার্সি'র (Jersey) প্রোমোশনে ব্যস্ত ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করা শাহিদ কপূর (Shahid Kapoor) এবং ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু করোনা ভাইরাস এবং ওমিক্রনের বৃদ্ধিতে ফের স্থগিত হয়ে গেল এই ছবির মুক্তি। 

গত দু বছর ধরে এমনিতেই কোভিড১৯-এর প্রকোপ চলছে। গত বেশ কিছুদিন ধরে তারই মধ্যে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। এমন পরিস্থিতিতে সিনেমাহল, স্পা, জিমের মতো জনবহুল জায়গাগুলি বহু জায়গাতেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোনা গিয়েছে ইতিমধ্যেই দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সিনেমাহল। সম্প্রতি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন আতঙ্ক। এই আবহে দিল্লিতে করোনার নয়া প্রজাতির 'হলুদ সতর্কতা' জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাধারণত পর পর দু'দিন কোভিড পজিটিভিটির হার ০.৫ শতাংশের বেশি থাকলে 'হলুদ' সতর্কতা জারি করা হয়। দিল্লিতে এই মুহূর্তে অনেকটাই বৃদ্ধি  পেয়েছে ওমিক্রন। এই আবহে রাজধানীতে প্রথম পর্যায়ের বিধিনিষেধও জারি করছে কেজরিওয়াল সরকার। 

আরও পড়ুন - Salman Khan: 'টাইগারও বেঁচে আছে, সাপও', ঠিক কী হয়েছিল সলমন খানের সঙ্গে?

এদিন ফিল্ম ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানালেন যে, শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির মুক্তি স্থগিত হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই ছবি মুক্তি পাচ্ছে না। কবে মুক্তি পাবে এই ছবি তার দিন পরবর্তীতে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তির কথা শোনা গেলেও, তা একেবারেই ভুয়ো খবর। <

Jersey Film Postponed: ৩১ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে না 'জার্সি', তাহলে কি ওটিটিতে আসবে? >

 

প্রসঙ্গত, 'জার্সি' ছবিতে শাহিদ কপূরের সঙ্গে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কপূরকেও। এই ছবিতে প্রথমবার একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'যব উই মেট' তারকাকে। 'জার্সি' ছাড়াও শাহিদ কপূরের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। খুব শীঘ্রই তাঁকে একজন প্যারাট্রুপারের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget