এক্সপ্লোর

Jersey Trailer 2 : মুক্তি পেল 'জার্সি' ছবির দ্বিতীয় ট্রেলার, ক্রিকেটারের চরিত্রে নজর কাড়লেন শাহিদ

মাস চারেক আগে 'জার্সি' ছবির প্রথম ট্রেলার মুক্তি পায় নেট মাধ্যমে। আজ কথা মতো দ্বিতীয় ট্রেলার মুক্তি পেল। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাহিদ কপূর ও ম্রুণাল ঠাকুরকে।

মুম্বই: করোনা পরিস্থিতিতে পিছিয়ে গিয়েছে 'জার্সি' (Jersey) ছবির মুক্তি। গত বছর ৩১ ডিসেম্বর এই ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও, করোনার তৃতীয় ঢেউয়ের কারণে স্থগিত হয়ে যায়। অবশেষে আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত 'জার্সি'। তার আগে এই ছবির দ্বিতীয় ট্রেলার (Jersey Trailer 2) মুক্তি পেল। 

'জার্সি' দ্বিতীয় ট্রেলার-

মাস চারেক আগে 'জার্সি' ছবির প্রথম ট্রেলার মুক্তি পায় নেট মাধ্যমে। আজ কথা মতো দ্বিতীয় ট্রেলার মুক্তি পেল। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাহিদ কপূর ও ম্রুণাল ঠাকুরকে। এছাড়াও অন্যান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহিদ কপূরের বাবা পঙ্কজ কপূরকে। এই ছবিতে প্রথমবার একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যেতে চলেছে 'যব উই মেট' তারকাকে। দ্বিতীয় ট্রেলারে ক্রিকেটারের চরিত্রে নজর কাড়লেন তিনি। ট্রেলার মুক্তি পেতেই নজর কাড়ছে ভিউ। ইতিমধ্যেই 'জার্সি' ছবির দ্বিতীয় ট্রেলার প্রায় ৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। 

প্রসঙ্গত, গত বছর মুক্তি স্থগিত হওয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন শাহিদ কপূর। গত মাসে তিনি 'জার্সি' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেন। নিজের টুইটার হ্যান্ডলে 'জার্সি' ছবির নতুন মুক্তির দিন (Jersey New Release Date) ঘোষণা করেছেন অভিনেতা শাহিদ কপূর। মাইক্রো ব্লগিং সাইটে এদিন ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত 'যব উই মেট' তারকা। তিনি লেখেন, 'খুব খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের অনেক ভালোবাসার ছবি 'জার্সি' সারা বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। আপনাদের সকলের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে।' পাশাপাশি এই দিনেই মুক্তি পাবে যশ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু'।

আরও পড়ুন - Ishkaboner Bibi Updates: শ্যুটিং শুরু 'ইস্কাবনের বিবি'র, প্রকাশ্যে অফিশিয়াল লোগো

 'জার্সি' ছবিটি তেলুগু ছবি 'জার্সি'র অফিশিয়াল হিন্দি রিমেক। এর আগে জানা যায়, 'জার্সি' ছবিতে অভিনয়ের জন্য ৩১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছিলেন শাহিদ কপূর। কিন্তু ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে নির্মাতাদের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়। ছবিটি যাতে ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে সিনেমাহলে মুক্তি পায়, তার জন্য নিজের পারিশ্রমিক থেকে ৫ কোটি টাকা কমিয়ে দেন অভিনেতা। শুধু তাই নয়, আনুষাঙ্গিক আরও খরচাখরচ বাবদ আরও ৫ কোটি টাকা কমিয়ে দেন তিনি। অর্থাৎ, মোট পারিশ্রমিকের থেকে ১০ কোটি টাকা কমিয়ে দেন শাহিদ কপূর। শোনা গিয়েছে, শাহিদের এমন আত্মত্যাগে আপ্লুত হন ছবি নির্মাতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget