এক্সপ্লোর

Jisshu Sengupta: বুর্জ খলিফায় প্রথম বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত, গর্বিত বঙ্গবাসী!

Burj Khalifa: বাঙালি তারকা অভিনেতা, প্রযোজক যীশু সেনগুপ্ত অবশ্য এখন জাতীয় স্তরের শিল্পী। বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি, দক্ষিণ ভারতের একাধিক বড় বাজেটের ছবিতে নিয়মিত কাজ করে চলেছেন তিনি।

কলকাতা: বাংলার তারকা অভিনেতা যীশু সেনগুপ্তের (Jisshu U Sengupta) সাফল্যের মুকুটে নয়া পালক। তিনিই প্রথম বাঙালি অভিনেতা যাঁর মুখ দেখা গেল দুবাইয়ের (Dubai) ঐতিহ্যবাহী বুর্জ খলিফায় (Burj Khalifa)। স্বভাবতই বাঙালি দর্শকের উচ্ছ্বাসের সীমা নেই। সোশ্যাল মিডিয়া ভরে ওঠে শুভেচ্ছাবার্তায়। 

বুর্জ খলিফায় দেখা গেল যীশু সেনগুপ্তের মুখ

দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফা। যেখানে প্রায়ই প্রদর্শিত হয় বলিউডের বাদশাহ্ শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবির ট্রেলার বা ভিডিও। তাঁর জন্মদিনে বিশেষ ভাবে সেজে ওঠে বুর্জ খলিফা। শুধু কিং খান কেন, একাধিক তারকার ছবি প্রদর্শিত হয়েছে সেখানে। এই বুর্জ খালিফাকে নিয়ে তৈরি হয়েছে একাধিক জনপ্রিয় গানও। কিন্তু এর আগে সেই আইকনিক ইমারতে কোনও বাঙালি শিল্পীর মুখ দেখতে পাওয়া যায়নি। সেই তালিকার সূচনা ঘটালেন যীশু সেনগুপ্ত। 

বাঙালি তারকা অভিনেতা, প্রযোজক যীশু সেনগুপ্ত অবশ্য এখন জাতীয় স্তরের শিল্পী। বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি, দক্ষিণ ভারতের একাধিক বড় বাজেটের ছবিতে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন যীশু। এবার তাঁকে দেখা গেল বুর্জ খলিফায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Celebrity Cricket League (@cclt20)

এবার বাঙালিদের তিনি আরও উচ্চতায় নিয়ে গেলেন। ঐতিহ্যবাহী স্থাপত্যের চূড়ায় দেখা গেল 'বেঙ্গল টাইগার্স' (Bengal Tigers) দলের অধিনায়ক যীশুর মুখ। তাঁর সঙ্গেই দেখা গেল সলমন খান, সোহেল খান, সোনু সুদ, কিচ্চা সুদীপের মতো তারকাদের ঝলকও। প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' (Celebrity Cricket League)। সেখানে বাংলা থেকে তৈরি হওয়া টিম 'বেঙ্গল টাইগার্স'-এর অধিনায়ক যীশু। গতকাল, ২ ফেব্রুয়ারি, বুর্জ খলিফায় সেই টুর্নামেন্টের 'কার্টেন রেইজার' ছিল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by CCL UAE (@ccl.uae)

আরও পড়ুন: Poonam Pandey: 'জঘন্য!' পুনম পাণ্ডের ভুয়ো 'মৃত্যুসংবাদ' শুনে ক্ষুব্ধ তারকারা, কটাক্ষ বিবেক-কুশার প্রমুখের

২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৭ মার্চ পর্যন্ত। ৮ টি টিমের মধ্যে ২০টি ম্যাচ হবে। ৫টি শহর ঘুরে টুর্নামেন্ট হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
Bharat Kaul: 'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
Bollywood Actress: বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?
বলিউড ছেড়েছেন, মা হয়েছেন কন্যাসন্তানের.. সংসার নিয়ে কেমন আছেন আমির খানের নায়িকা?
Sandipta Sen: মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন
মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন

ভিডিও

CM Suvendu Adhikari | পুরভোটে হলদিয়াকে 'বিরোধীশূন্য' করার ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর |
Weather Alert | ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব', অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। #abpananda
Municipal Election 2026: পুরভোটের আগে শুরু আইনি লড়াই, কলকাতা পুরসভার ডিলিমিটেশন বাতিল চেয়ে মামলা
Behala News | প্রেমের শাস্তি, বেহালায় পিতা-পুত্রকে হাঁটানো হল বিবস্ত্র করে !
Chok Bhanga 6 Ta : প্রেম করায় শাস্তি স্বরূপ বিবস্ত্র করে ঘোরানো হল প্রকাশ্য রাস্তায়!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
ধনতেরসের আগে সোনার দামে বড় বদল! ২৪ থেকে ২৬ অক্টোবর কতটা বাড়ল ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা?
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
Serbia Election 2026: ১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
১৪ বছরের রাজনৈতিক আধিপত্যে ধাক্কা! ছাত্র আন্দোলনের জয়, সার্বিয়ায় নতুন ইতিহাস
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
Central Bank of India: সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৪ কোটি টাকা উধাও, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেও কি সব টাকা গায়েব? কী জানাল ব্যাঙ্ক?
Weather Update: বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Cyclone Update: ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
ধেয়ে আসছে অর্ণব, সতর্ক দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকা, মাইকে প্রচার, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা
Earthquake : ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
ভূমিকম্পের বড় ধাক্কা, কেঁপে উঠল ভারতের একাধিক এলাকার মাটি, ছড়াল আতঙ্ক
Embed widget