এক্সপ্লোর

Jisshu Sengupta: কাজলের বিপরীতে 'দ্য ট্রায়াল'-এ কাজ করতে চাননি যীশু! কেন?

The Trial: ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) আসছে কাজল ও যীশু সেনগুপ্তর নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)।

কলকাতা: ট্রেলার মুক্তির পর থেকেই  'দ্য ট্রায়াল' নিয়ে দর্শকের মধ্য়ে চড়ছে উত্তেজনার পারদ। আর এবার এই আসন্ন সিরিজ নিয়ে মুখ খুললেন বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যীশু জানান,'আমাকে যখন এই সিরিজের অফার দেওয়া হয়েছিল, তখন আমার চরিত্রে ব্য়পারে কিছুই বলা হয়নি। শুধু বলা হয়েছিল প্রধান নারী চরিত্রের স্বামীর ভূমিকার অভিনয় করব আমি। এর আগে আমি বলিউডের একাধিক নায়িকার স্বামীর ভূমিকায় অভিনয় করেছি। তাই প্রথমে আমি এই অফারে না জানাব সিদ্ধান্ত নিয়েছিলাম।' 

এরপর যীশু বলেন, ' কিন্তু তারপর যখন আমি সুপর্ণ, রাজেশ চাড্ডা এবং বনজয় এশিয়ার অফিসে দেখা করি এবং তাঁরা যেভাবে গল্প ও চরিত্রের বর্ণনা দেয়, তাতে আমি মুগ্ধ হয়ে যাই ও হ্য়াঁ বলে দি।'

আরও পড়ুন...

প্রতিদিনের খাবারে জিঙ্ক বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা! কখন কী খাবেন?

প্রসঙ্গত, ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে এই সিরিজের টিজার ও ট্রেলার। সিরিজটির প্রচারে অভিনব পন্থা নিয়েছিলেন কাজল। কিছুদিন আগে,  সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে অবাক করা একটা পোস্ট, 'জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।' সবাই ভেবেছিলেন, হয়তো ব্যক্তিগত পরিসরে হঠাৎ কোনও সমস্যা হয়েছে অভিনেত্রীর। আর তাই, মর্মাহত হয়ে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

তবে রাত গড়াতেই বদলে গেছিল সবটা। সকালে পোস্ট এবং সমস্ত ছবি সরিয়ে নেওয়ার কারণ খোলসা করেছিলেন কাজল। শেয়ার করে নিয়েছিলেন নিজের নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' মোশন পোস্টার। 

এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে দেখা যাবে যীশুকে, তাঁর চরিত্রের নাম রাজীব। ট্রেলারের শুরুতে দেখানো হয়, অ্যাডিশনাল বিচারক রাজীব সেনগুপ্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ঘুষ হিসেবে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছেন একাধিক নারীর সঙ্গে। এই অভিযোগে, বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর তারপরেই কাজলের পরিবারে নেমে আসে অন্য়রকম পরিস্থিতি। 

জেল হেফাজত হয় যীশুর, অন্যদিকে কাজল খুঁজে নেয় এক অন্য জীবন। আইনজীবী হিসেবে যোগদান করেন তিনি। কিন্তু তারপরে অন্যধারায় বইতে থাকে তাঁর জীবন। কিছু বন্ধু, কিছু শত্রু... কে সত্যি বলছে, কে মিথ্যে.. সেই ধারায়, ওঠাপড়ার মধ্যেদিয়েই এগোতে থাকে তাঁর জীবন। হঠাৎ জেল হেফাজত থেকে স্বামী রাজীব নয়নিকাকে ফোন করে আবেদন করে তাঁর হয়ে লড়াই করার জন্য। তারপর? উত্তর মিলবে 'দ্য ট্রায়াল' সিরিজে। 

১৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে এই সিরিজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget