এক্সপ্লোর

জেএনইউ-তে হামলা: নিন্দায় সরব রাজকুমার রাও, সোনম কপূর, মনোজ বাজপেয়ীর মতো বলিউড তারকারা

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে পড়ুয়াদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ বলিউডেও।রাজকুমার রাও, মনোজ বাজপেয়ী, রীমা কাগতি, নিমরত কউর সহ হিন্দি সিনেমা জগতের একাধিক তারকা পড়ুয়াদের ওপর দুষ্কৃতীদের হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন।

মুম্বই:জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে পড়ুয়াদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ বলিউডেও।রাজকুমার রাও, মনোজ বাজপেয়ী, রীমা কাগতি, নিমরত কউর সহ হিন্দি সিনেমা জগতের একাধিক তারকা পড়ুয়াদের ওপর দুষ্কৃতীদের হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন। রবিবার সন্ধেয় একদল মুখোশ পরিহিত দুষ্কৃতী ক্যাম্পাসে লাঠি ও লোহার রড নিয়ে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালায়। এই ঘটনায় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ অনেক পড়ুয়া জখম হয়েছেন। ঐশীকে লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে জানা গিয়েছে। ঘটনার নিন্দা করে রাজকুমার রাও বলেছেন, জেএনইউ-তে যা হয়েছে তা খুবই লজ্জাজনক, ভয়ঙ্কর ও মর্মবিদারক। এই হামলার পিছনে যারা রয়েছে, তাদের শাস্তি দিতে হবে। কৃতি স্যাননের ট্যুইট- জেএনইউ-তে যা ঘটেছে, তা দেখে হৃদয় ভেঙে গিয়েছে! ভারতে যা চলছে তা খুবই আতঙ্কের!! পড়ুয়া ও শিক্ষকদের মারধর করা হচ্ছে এবং মুখোশ পরা ভীরুর দল সন্ত্রস্ত করছে!! দোষারোপ চলছে! রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে একটা নীচে নামা যায়! হিংসা কোনও সমাধান নয়! আমরা এত অমানবিক হয়ে পড়লাম কীভাবে? মনোজ বাজপেয়ী লিখেছেন, নিষ্ঠুর...ভয়াবহ..ভীতিপ্রদ..জেএনইউ-র ছবি খুবই অস্বস্তিকর। এর দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা হওয়া উচিত। পরিস্থিতি এমন কখনও হয়ে দেওয়া যায় না, সেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয় এতটা অসুরক্ষিত হয়ে পড়বে এবং যে কোনও সময়, ইচ্ছেমতো গুণ্ডারা ঢুকে পড়ে আঘাত করবে এবং ভয় দেখাবে। জেএনইউ-তে হামলা: নিন্দায় সরব রাজকুমার রাও, সোনম কপূর, মনোজ বাজপেয়ীর মতো বলিউড তারকারা সোনম কপূরের ট্যুইট-এই ঘটনায় স্তম্ভিত। খুবই জঘন্য ও কাপুরষোচিত। নিরীহদের ওপর আক্রমণের সময় মুখ দেখানোর সাহসটা অনন্ত থাকা দরকার ছিল। মহেশ ভট্ট কড়া ভাষায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদ ভারতে এসেছে এবং তা জাতীয় নিরাপত্তার নামে। নীরবতা ভেঙে সমস্বরে এর নিন্দা করার সময় এসেছে। রীমা কাগতি লিখেছেন, আমি পড়ুয়া ও ভারতের মানুষের পাশে। নৃশংসতা ও বর্বরতার জন্য সরকারকে ধিক্কার। নিমরত কউর বলেছেন, দিনের পর দিন যা চলছে, যা খুবই বিরক্তিকর। এরপর কী? এরপর কে? এরপর কোথায়? সাম্প্রতিক ভয়াবহ নিগ্রহের ঘটনার ক্ষত শুকোনোর আগেই আমার তাদের অধিকারকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা। বিশ্বাস করতে কষ্ট হয়। তাহির রাজ ভাসিনের ট্যুইট, পড়ুয়াদের বিরুদ্ধে স্বর বন্ধ করার চেষ্টা মানে গণতন্ত্রের মৃত্যু। অনুরাগ বসু লিখেছেন, পড়ুয়ারা যা বলে, করে বা বিশ্বাস করে তার জন্য সংগঠিত হামলা?! আধুনিক ভারতে নিজস্ব মতামত থাকাটা অপরাধ হল কবে থেকে! মুখ ঢেকে ফেল..বিশ্ব তোমাদের দেখছে.. অন্য এক ট্যুইটে অনুরাগ লিখেছেন, প্রতিরোধের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর ও বিরোধিতার জন্য এদেশে পড়ুয়ারাই রয়েছে। এভাবে তাদের কন্ঠরোধ করা যায় না.. চেষ্টা চালিয়ে যাও। সৈয়ামি খেরের ট্যুইট- জেএনইউ-তে যা ঘটেছে, তা খুবই মর্মবিদারক, ভয়াবহ ও আতঙ্কজনক। এই হিংসার সাফাইয়ের কোনও পথ নেই। আমরা প্রথমে ভারতীয়। এই কাপুরুষ মুখোশঢাকা আক্রমণকারীদের শাস্তিদানের প্রয়োজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget