এক্সপ্লোর

Onyo Valentine: অসময়ে 'ভ্যালেন্টাইন্স ডে' উদযাপনে জন-ঐন্দ্রিলা

Onyo Valentine Release: ছবিতে অভিনয় করবেন জন। ছোটপর্দার জনপ্রিয় মুখকে 'বোঝেনা সে বোঝেনা', 'রিমলি', 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া দেবের 'গোলন্দাজ' ছবিতে বিনোদের চরিত্রে দেখা গেছে।

কলকাতা: আগামীকাল 'ক্লিক' (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'অন্য ভ্যালেন্টাইন' (Onyo Valentine)। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শৌর্য ভট্টাচার্য ওরফে জন (John), ঐন্দ্রিলা বসুকে (Oindrila Bose)। 

স্বল্প দৈর্ঘ্যের ছবি 'অন্য ভ্যালেন্টাইন' 

৩২ মিনিটের ছবি 'অন্য ভ্যালেন্টাইন' মুক্তি পেতে চলেছে আগামিকাল ২৩ জুন 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির ঘটনা মূলত 'কমেডি অফ এররস' মেনে হবে। অর্থাৎ এক যুগলকে ঘিরে হাসির পরিস্থিতি তৈরি হবে, তাদের দেখা হওয়া বা প্রেমে পড়া সবেতেই থাকবে মজা। 

ছবির গল্প এক ঝলকে

চৌধুরী পরিবার। হাসিখুশি পরিবার। বেশ কিছুদিন ধরে ইন্দ্র ও রীনা বিবাহিত জীবন কাটাচ্ছে। কিন্তু তাদের পরিবারে একমাত্র প্রধান সমস্যা যে ইন্দ্র খুব ভুলো মনের। ইন্দ্রদের সঙ্গে তার তুতো-ভাই আরিয়ান চৌধুরী থাকতে শুরু করে। সে সেখানে থেকে সরকারি চাকরির পরীক্ষা দেয়। আরিয়ান পড়াশোনায় এমনিতে খুবই ভাল এবং বেশ প্রেমিক-প্রেমিক চরিত্র তার। এবং বৌদি অর্থাৎ রীনার ক্ষেত্রে সে খুবই যত্নশীল। 

তবে এই শান্তিপূর্ণ পরিবারটি শীঘ্রই একটি গোলযোগের মধ্যে প্রবেশ করে যেই মাত্র রিনার ছোট বোন তৃণার আগমন ঘটে। আরিয়ান প্রকাশ্যে দেখায় যে সে তৃণাকে বিশেষ পছন্দ করে না, পাত্তাও দেয় না। কিন্তু আদতে সে মনে মনে এলাকায় বিখ্যাত এই তৃণাকে ভালবাসে। কিন্তু তৃণার মতো মেয়েকে কোনও ছেলে কীভাবে উপেক্ষা করতে পারে সেই ভেবেই তার আগ্রহ জন্মায়। তাদের সম্পর্কে ঝামেলা-সংঘর্ষ লেগেই থাকে। আর এরকমই একদিন হঠাৎ কারেন্ট চলে যায়। তারপর কী হল, তা জানা যাবে ২৩ জুন। 

 

ছবিতে অভিনয় করবেন জন। ছোটপর্দার জনপ্রিয় মুখকে 'বোঝেনা সে বোঝেনা', 'রিমলি', 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া দেবের 'গোলন্দাজ' ছবিতে বিনোদের চরিত্রে দেখা গেছে তাঁকে। অন্যদিকে ঐন্দ্রিলা বসুকে দেখা গেছে জনপ্রিয় ধারাবাহিক 'আলোছায়া'র ছায়া চরিত্রে, 'মন ফাগুন' ধারাবাহিকের প্রিয়ঙ্কা চরিত্রে। ছবিতে এছাড়া রাজ কুমার দত্ত, ময়ূখ চট্টোপাধ্যায়, নীল বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল আইচ, অনন্যা ভাঞ্জা চৌধুরী ও লালটু দাসকে দেখা যাবে। ছবির পরিচালনা করেছেন অনন্যা ভাঞ্জা চৌধুরী স্বয়ং।

আরও পড়ুন: Raksha Bandhan Trailer: চারবোনকে নিয়ে অক্ষয়ের 'রক্ষা বন্ধন', ভাই-বোনের মিষ্টি সম্পর্কের ছবির ট্রেলার প্রকাশ্যে

পরিচালকের কথায়, 'প্রত্যেকের জীবনের মিসিং লিঙ্ক হচ্ছে প্রেম-ভালবাসা। ভ্যালেন্টাইন্স ডে ছাড়াও এমনি দিনে এমনই এক স্বপ্নের ভালবাসার গল্প দেখতে পাবেন এই ছবিতে।' অভিনেত্রীর কথায়, 'অনন্যা দি ভীষণ প্রিয়। খুব ভাল লেগেছে কাজ করেছে। এটা খুব মিষ্টি এবং একটু অন্যরকমের একটি ছবি। আমার খুব কাছের ছবি। চাইব সকলেই দেখুন এই ছবিটা।'

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget