এক্সপ্লোর

Johnny Lever Birth Day: হিন্দুস্তান ইউনিলিভার থেকেই পেয়েছিলেন পদবি, জানেন কি জনি লিভারের আসল নাম ?

Johnny Lever Birth Day: হিন্দুস্থান ইউনিলিভারে চাকরি করতে তিনি। সহকর্মীরাই তাঁর নতুন করে নাম রাখেন,জনি লিভার।

মুম্বই: আজ জনি লিভারের জন্মদিন ( Johnny Lever Birth Day)। ৬৬-তে পা দিলেন এই বর্ষীয়ান কমেডিয়ান। জনির ভাল নাম জন প্রকাশ রাও জানুমালা। কি চমকে গেলেন তো ? আজ্ঞে হ্যাঁ, এটাই জনি লিভারের আসল। ৮ থেকে ৮০ এর মুখে হাসি ফোটানো এই মানুষটার লিভার পদবী রাখার পিছনে একটি সুন্দর গল্প রয়েছে।

হিন্দুস্তান ইউনিলিভার থেকেই পদবি পেয়েছিলেন জনি

মূলত হিন্দুস্থান ইউনিলিভারে চাকরি করতে জনি। এদিকে পাশাপাশি নিয়মিত স্টেজ শো করতন তিনি। সকলকে আনন্দ দিতেন খুব। কোম্পানির শীর্ষ পদে থাকা ব্যক্তিরা খুবই মজা পেতেন তাঁর কমেডি দেখে। আর এর পরেই জনের নাম পাল্টে হয়ে যায় জনি।এবং হিন্দুস্থান ইউনিলিভারে পারফর্ম করতেন বলে তার সহকর্মীরাই তাঁর নতুন করে নাম রাখেন। জনি লিভার। ব্যাস, বাকিটা ইতিহাস।

১৯৮১ সালে তিনি চাকরি ছেড়ে দেন তিনি

প্রসঙ্গত, ১৯৮১ সালে তিনি চাকরি ছেড়ে দেন। ওই বছরই ভারতীয় ছবিতে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন। দেখতে দেখতে ৯ বছরের মধ্যে অর্থাৎ ৯০ সালে পা রাখার আগেই জনি লিভারের নাম ছড়িয়ে পড়ে দিকে দিকে। ৯০ সালের আগেই প্রায় ১৫ টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এবং এর মধ্যে উল্লেখযোগ্য ছবি গুলি হল, তেজাব, জাদুগর, হিরো হিরালাল। ৯০ এর দশকে দর্শকরা তাঁকে আরও অন্যভাবে পায়। তার মধ্য়ে অন্যতম 'চমৎকার' এবং 'বাজিগর।'

অবসর সময়ে ক্রসওয়ার্ড খেলতে ভালবাসেন জনি লিভার

তবে প্রত্যেক অভিনেতার জীবনেই তার পেশার বাইরেও একটা অন্য দিক রয়েছে। সেই তালিকায় বাদ নেই জনি লিভারও। বরাবরই পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসেন জনি লিভার। অবসর সময়ে ক্রসওয়ার্ড খেলতে ভালবাসেন তিনি। প্রসঙ্গত, প্রায়শই এখনও সোশ্যালে আপডেট থাকতে দেখা যায় জনি লিভারকে। পাশাপাশি তাঁর সন্তানদেরও সোশ্যাল মিডিয়ায় নানা অ্যাকটিভিটি করতে দেখা যায়।

আরও পড়ুন, সলমনকে বিয়ে ! সারলেন শুভদৃষ্টি ? সত্যি সামনে আনলেন পাক গায়ক

যুগের হাওয়া

২০০০ সালের পরেও তাঁকে একের পর এক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করতে দেখা যায়। তবে সিনেমাটিক চাহিদা বদলের সঙ্গে গঠনও বদলে যায় মেনস্ট্রিম সিনেমার। ৯০ এর দশকে যেখানে কমেডিয়ান হিসেবে সিনেমায় কাউকে বিশেষভাবে নেওয়া হত। তিনি দিতেই সিনেমাটিক রিলিফ। কিন্তু যুগের সঙ্গে সঙ্গে সেজায়গায় পড়েছে ছেদ। এখন মূল ভূমিকায় যে অভিনেতা আছেন, বা সহ অভিনেতারাই সেই দায়িত্ব অনেকটাই সামলে নেন। তবে যতই গ্রাফ বদলাক না কেন, আজও সারা দেশের হৃদয়ে বসবাস করেন জনি লিভার।

 

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget