এক্সপ্লোর

Jojo Mukherjee Health: গুরুতর অস্ত্রোপচার করতে হল, হাসপাতালে ভর্তি জোজো! কী হয়েছে সঙ্গীতশিল্পীর?

Jojo Mukherjee News: গত সিজনে শো করতে গিয়ে সেই চোটের ওপর, ফের চোট লাগে তাঁর। 'সারেগামাপা'-র বিচারকের দায়িত্বে ছিলেন জোজো

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দীর্ঘদিনের হিপ জয়েন্টের ব্যথার জন্য জোজো মুখোপাধ্যায়ের সফল অস্ত্রোপচার সম্পন্ন।
  • শ্যুটিংয়ের সময় পাওয়া চোট নিয়ে দীর্ঘদিন ধরে পেইনকিলারে কাজ করছিলেন।
  • হাসপাতাল থেকে ছাড়া পেতে আরও কয়েকদিন, তারপর চলবে ফিজিওথেরাপি।
  • স্বাভাবিকভাবে হাঁটাচলার জন্য কিছুদিন ওয়াকারের সাহায্য প্রয়োজন হবে।
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি শেষে ফিরবেন কাজে।

কলকাতা: হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। দীর্ঘদিন আগেই একটি শ্যুটিং করার সময়ে, পায়ে চোট পেয়েছিলেন তিনি। তাঁর সেই চোট পুরোপুরি সারেন, তবে তা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। তা নিয়ে সমস্যায় ভুগছিলেন নায়িকা। দীর্ঘ সমস্যা থেকে মুক্তি পেতে, বাধ্য হয়েই তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। আপাতত কেমন আছেন সঙ্গীতশিল্পী? 

কোন সমস্যায় ভুগছেন জোজো?

সঙ্গীতশিল্পী জানাচ্ছেন, অনেকদিন আগে শ্যুটিং করতে গিয়ে হিপ জয়েন্টে ব়্যাপচার হয়েছিল তাঁর। খুব খারাপ পরিস্থিতি ছিল, কিন্তু সেই সময়ে অস্ত্রোপচার করাননি তিনি। কড়া পেইনকিলার খেয়ে কোনোমতে সামাল দিয়েছিলেন পরিস্থিতি। এরপরে, গত সিজনে শো করতে গিয়ে সেই চোটের ওপর, ফের চোট লাগে তাঁর। 'সারেগামাপা'-র বিচারকের দায়িত্বে ছিলেন জোজো। তিনি বলেন, তিনি অনেক সময়েই শ্যুটিং করতেন হয় কড়া পেইনকিলার খেয়ে, না হয় ইঞ্জেকশন নিয়ে। কোনোমতেই কাজ করে যাচ্ছিলেন তবে তাঁকে ভীষণভাবে ভোগাচ্ছিল ব্যথা। বিভিন্ন সময়ে তাঁকে লাঠি নিয়ে পর্যন্ত কাজ করতে হয়েছে। অবশেষে চিকিৎসক বলেছিলেন, অস্ত্রোপচার ছাড়া আর উপায় নেই। 

এখন কেমন রয়েছেন সঙ্গীতশিল্পী?

এখন কেমন আছেন জোজো? সঙ্গীতশিল্পী বলছেন, 'এখনও হাসপাতালেই রয়েছি। আর কয়েকটা দিন সময় লাগবে আমায় হাসপাতাল থেকে ছেড়ে দিতে। তবে অস্ত্রোপচার একেবারে সঠিকভাবে হয়েছে। যে ব্যথাটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে ভুগছিলাম, সেটা থেকে মুক্তি পেয়েছি। তবে এখনই কাজ শুরু করতে পারব না। কিছুদিন ফিজিওথেরাপি করতে হবে আমায়। তারপরে ফের কাজ শুরু করতে পারব।' তবে এখনও একা একা সাবলীলভাবে হাঁটতে পারছেন না জোজো। তিনি জানিয়েছেন, যেহেতু অপারেশনটা ভীষণ গুরুতর, সেই কারণে এখন কিছুদিন ওয়াকার নিয়ে হাঁটতে হবে তাঁকে। তার সঙ্গে সঙ্গে চলবে ফিজিওথেরাপি। তবে তিনি কাজে কবে ফিরবেন, সেই পরামর্শ চিকিৎসকই দেবেন। তিনি যবে বলবেন কাজে ফিরতে, তবেই আবার শো করা শুরু করবেন জোজো। তবে তিনি জানিয়েছেন, এখন তাঁর অফ সিজন। ফলে শো-এর তেমন চাপ নেই। আবার সিজন আসতে আসতে তিনি অনেকটাই ফিট হয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন। সোমবার অস্ত্রোপচার হয়েছে সঙ্গীতশিল্পীর। এর পরে আর নতুন করে কোনও কমপ্লিকেশন তৈরি হয়নি। বাকি সমস্য প্যারামিটার্স ও ঠিক রয়েছে। সব ঠিক থাকলে,  ৫ দিন পরে জোজোকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা। তবে বাড়িতেও বিশ্রামে থাকতে হবে তাঁকে।

আরও পড়ুন: Sourav-Suvosmita: 'জন্মের আগে থেকেই যেন তোমায় ভালবেসেছি..', অবশেষে বাগদানের কথা প্রকাশ্যে আনলেন সৌরভ-শুভস্মিতা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget