এক্সপ্লোর

Jotugriho: চারিদিকে চিতাবাঘের পায়ের ছাপ, শ্যুটিংয়ের মধ্যে ঢুকে পড়েছিল অজগর, 'জতুগৃহ'-এর গল্পে পিয়ালী

হরর ছবির শ্যুটিং করতে গিয়ে ভয়ের স্মৃতি রয়েছে? এবিপি লাইভকে 'জতুগৃহ'-র ক্যামেরার পিছনের গল্প শোনালেন অভিনেত্রী পিয়ালী চট্টোপাধ্যায়। 

কলকাতা: গল্পের মোড়ে মোড়ে যে রহস্য, সেই রহস্যের কেন্দ্রবিন্দু তাঁরই চরিত্র! 'জতুগৃহ' ছবি দিয়ে অভিনয়ের জগতে পা রেখেছেন তিনি। চোখে যেমন রয়েছে অনেক স্বপ্ন, তেমনই রয়েছে প্রথম ছবির শ্যুটিংয়ের স্মরণীয় সব অভিজ্ঞতা। আজ মুক্তি পেয়েছে 'জতুগৃহ'-র নতুন গান 'বরষে রে'। কেমন ছিল 'জতুগৃহ' ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, বনি সেনগুপ্তের (Bonny Sengupta) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? হরর ছবির শ্যুটিং করতে গিয়ে ভয়ের স্মৃতি রয়েছে? এবিপি লাইভকে 'জতুগৃহ'-র ক্যামেরার পিছনের গল্প শোনালেন অভিনেত্রী পিয়ালী চট্টোপাধ্যায় (Piyali Chatterjee)। 

হরর থ্রিলার এই ছবির বেশিরভাগ অংশেরই শ্যুটিং হয়েছিল পাহাড়ে। কালিম্পং ও তাকদার কিছু অংশে শ্যুটিং হয়েছিল। পিয়ালী বলছেন, 'পাহাড়ে ১৩দিন শ্যুটিং হয়েছে আমাদের। যেখানে শ্যুটিং করতাম, সেখানে হামেশাই চিতাবাঘ হানা দেয়। স্থানীয় লোকেদের কাছে শুনতাম, অনেকেই রাতের অন্ধকারে চিতাবাঘ দেখতে পায়। আমাদেরও অনেকবার সতর্ক করা হয়েছিল। আমরা পায়ের ছাপও দেখেছি অনেকবার। শেষদিন একটা ঘটনা ঘটল। আমি আর বনি শ্যুটিং করছি, হঠাৎ সবাই চিৎকার করে উঠল। আমি ভেবেছি চিতাবাঘ এসেছে। অন্ধকারে খোঁজার চেষ্টা করছি চোখ জ্বলছে কী না! তারপর জানলাম, শ্যুটিং ফ্লোর পেরিয়ে হেলেদুলে পার হচ্ছিল বিশাল বড় একটা অজগর সাপ। সবাই ভয় পেলেও কারও কোনও ক্ষতি করেনি।'

আরও পড়ুন: ট্রোলিং সোশ্যাল মিডিয়ার আবর্জনা, এসব নিয়ে ভাবি না: সৃজিত

অভিনেত্রীর পাশাপাশি পিয়ালীর আরও এক পরিচিতি রয়েছে। ছবির প্রযোজন রক্তিম চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি। সেইজন্যই কি ঘরের সংস্থার কাজ দিয়ে অভিনয়ে পা রাখছেন? পিয়ালী বলছেন, 'আমি অভিনয় করতে ভালোবাসি। আমি চাই মানুষ আমার অভিনয় ক্ষমতা দিয়ে আমায় বিচার করুক। তাই আমি অন্যান্য প্রযোজনা সংস্থার হয়েও কাজ করতে চাই। কেউ যেন এমন না ভাবেন কেবল ঘরের প্রযোজনা সংস্থা বলেই অভিনয় করছি। প্রযোজনা আর অভিনয়কে কখনও মেশাতে চাই না।'

গল্পে মেঘনার চরিত্রের নাম মেঘনা। অভিনেত্রী বলছেন, 'মেঘনার জীবনে কিছু ঘটে যাওয়া রহস্যকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। শ্যুটিং ফ্লোরে বনি আর সপ্তার্ষের সঙ্গে আমার সবচেয়ে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পায়েলদি (পায়েল সরকার)-এর সঙ্গেও খুব ভালো সময় কাটিয়েছি। ভবিষ্যতে আবার ওনার সঙ্গে অভিনয় করতে চাইব।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget