এক্সপ্লোর

Srijit Mukherji Exclusive: ট্রোলিং সোশ্যাল মিডিয়ার আবর্জনা, এসব নিয়ে ভাবি না: সৃজিত

Srijit Mukherji Exclusive: ক্যামেরায় চোখ রাখছেন যিনি, তিনি সামাজিক মাধ্যমেও সমান সাবলীল। মজার মিম থেকে শুরু করে কাজের যাবতীয় খবর, বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে শুরু করে ব্যক্তিগত মতামত, সবই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি।

কলকাতা: ক্যামেরায় চোখ রাখছেন যিনি, তিনি সামাজিক মাধ্যমেও সমান সাবলীল। মজার মিম থেকে শুরু করে কাজের যাবতীয় খবর, বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে শুরু করে ব্যক্তিগত মতামত, সবই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। আপাতত মুম্বইতে কাজে ব্যস্ত পরিচালক। আর আগামী মাসের শুরুতেই বাংলায় মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত নতুন ছবি। 'কাকাবাবুর প্রত্যাবর্তন (Kakababur Protyaborton)' থেকে শুরু করে ব্যক্তিগত মতামত, অভিজ্ঞতা, এবিপি লাইভে অকপট সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। 

সোশ্যাল মিডিয়ায় 'কাকাবাবু'-কে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি। শুধু কি তাই, 'কাকাবাবু'-র টিজার, ট্রেলার, গান ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভিউ ছাড়িয়ে গিয়েছে কয়েক লক্ষ্য। কেমন লাগছে দর্শকদের এই উচ্ছ্বাস? হাসিমুখে সৃজিত বললেন, 'প্রশংসা কার না ভালো লাগে! আমারও খুব ভালো লাগে মানুষ যখন নিজেদের ভাললাগা প্রকাশ করেন আমার কাজ নিয়ে। মানুষ যদি প্রেক্ষাগৃহে গিয়ে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' দেখে প্রশংসা করেন, আরও ভালো লাগবে।' 

তবে সোশ্যাল মিডিয়ার পথ নেহাত কুসুমাস্তীর্ণ নয়। অন্যান্য তারকাদের মত হামেশাই ট্রোলিং-এর স্বীকার হন পরিচালক সৃজিতও। সোশ্যাল মিডিয়ার ট্রোলিং, সমালোচনা মানসিকভাবে কোনও প্রভাব ফেলে পরিচালকের ওপর? সৃজিত বলছেন, 'ট্রোলিংটা সোশ্যাল মিডিয়ায় আবর্জনার মত। আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটেন, রাস্তার পাশে যে আবর্জনা থাকে সেটায় কী মনোনিবেশ করেন? করেন না। ট্রোলিংটাও খানিকটা তেমনই।'

আরও পড়ুন: 'কাকাবাবু ছোটদের ছবি কিন্তু বাচ্চারাই এখনও ভ্যাকসিন পায়নি', আফশোস সৃজিতের

নতুন ছবি নিয়ে কী প্রত্যাশা পরিচালকের? সৃজিত বলছেন, 'আমি খুব উৎসাহী, কিন্তু সত্যি বলতে গেলে পুজোটা একটু মিস করছি। কাকাবাবুর সঙ্গে পুজোর একটা যোগ রয়েছে। ছবিটা পুজো বা ক্রিসমাসে মুক্তি পেলে বাচ্চারা অনেক বেশি আসতে পারত। কাকাবাবু বাচ্চাদের ছবি, আর তাদেরও এখনও পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হয়নি। তার ওপর এখন মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খুলছে। বাচ্চাদের নিয়ে পরিবার কতটা আসবে সেই প্রশ্নচিহ্ন তো রয়েছেই। থিয়েটারে মুক্তির দিক থেকে আরও একটু ভালো সময়ে ছবিটা মুক্তি পেলে ভালো লাগত। কিন্তু বাজেটের প্রায় পুরোটাই চলে আসছে ওটিটি আর স্যাটেলাইটের সঙ্গে বানিজ্যিক চুক্তি থেকে। তারাই বা আর কতদিন অপেক্ষা করবে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটাই সঠিক বলে মনে হয়েছে আমাদের।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget