এক্সপ্লোর

Rambha: দুর্ঘটনার কবলে 'জুড়ওয়া' অভিনেত্রী রম্ভা, হাসপাতালে ভর্তি মেয়ে সাশা

Car Accident: এদিন ইনস্টাগ্রামে ৪টি ছবি পোস্ট করেন রম্ভা। একটিতে তাঁর মেয়েকে দেখা যায়। বাকি তিনটি ছবিতে দুর্ঘটনার পরে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখা যায়।

নয়াদিল্লি: দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেত্রী রম্ভা (Rambha)। সন্তানদের স্কুল থেকে নিয়ে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা (Car Accident) হয়। কানাডায় (Canada) ঘটেছে ঘটনাটি। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন অভিনেত্রী স্বয়ং।  

দুর্ঘটনার কবলে অভিনেত্রী রম্ভা

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে দুর্ঘটনার কথা জানিয়েছেন অভিনেত্রী রম্ভা। তবে সাংঘাতিক কিছু ঘটেনি। সকলেই কমবেশি চোট পেয়েছেন। যদিও তাঁর মেয়ে সাশাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অনুরাগীদের কাছে মেয়ের দ্রুত আরোগ্য কামনার আর্জি জানান তিনি।

এদিন ইনস্টাগ্রামে ৪টি ছবি পোস্ট করেন রম্ভা। একটিতে তাঁর মেয়েকে দেখা যায়। বাকি তিনটি ছবিতে দুর্ঘটনার পরে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখা যায়। ক্যাপশনে লেখেন, 'বাচ্চাদের স্কুল থেকে নিয়ে ফেরার সময় আমাদের গাড়িকে অপর একটি গাড়ি এসে ধাক্কা মারে। আমি, আমার বাচ্চারা ও ন্যানি ছোটখাটো চোট পেয়েছি তবে ঠিক আছি। কিন্তু আমার ছোট্ট সাশা এখনও হাসপাতালে ভর্তি। খারাপ দিন, খারাপ সময়। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করুন, আপনাদের প্রার্থনার অনেক দাম।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

অভিনেত্রীর পোস্টে তাঁর পাশে থাকার বার্তা দিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী শ্রীদেবী বিজয়কুমার, অভিনেতা বিকাল কলন্ত্রী। 

৯০-এর দশকে পর্দার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন রম্ভা। সলমন খান, গোবিন্দার মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। কাজ করেছিলেন 'জুড়ওয়া' ছবিতেও। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অন্যতম সফল অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি। রজনীকান্ত, কমল হাসান, বিজয় ও অজিতের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। 

আরও পড়ুন: DDLJ: শাহরুখ-অনুরাগীদের জন্য সুখবর, প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাবে DDLJ, সৌজন্যে অভিনেতার জন্মদিন

২০১০ সালে কানাডিয়ান ব্যবসায়ী ইন্থিরানকে বিয়ে করেন রম্ভা এবং সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিন ফুটফুটে সন্তানের মা তিনি। রম্ভার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget