এক্সপ্লোর

Bajrangi Bhaijaan Sequel: কোন শর্তে 'বজরঙ্গি ভাইজান'-এর সিক্যোয়েল তৈরি করতে রাজি কবীর খান?

Bajrangi Bhaijaan Sequel: আপাতত 'টাইগার ৩' নিয়ে ব্যস্ত সলমন খান। ২০২২ সালের ডিসেম্বর মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবি। এছাড়া পূজা হেগড়ের সঙ্গে সলমন 'কভি ইদ কভি দিওয়ালী' ছবিতে কাজ করেছেন।

নয়াদিল্লি: গত মাসেই সলমন খান (Salman Khan) ঘোষণা করেন 'বজরঙ্গি ভাইজান'-এর (Bajrangi Bhaijaan) সিক্যোয়েল আসছে। তিনি এও জানান যে এই ছবির চিত্রনাট্য লিখছেন এস এস রাজামৌলির (SS Rajamouli) বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ (KV Vijayendra Prasad) এবং এই ছবির নাম হতে চলেছে 'পবন পুত্র ভাইজান' (Pawan Putra Bhaijaan)। প্রথম ছবির পরিচালক কবীর খানও (Kabir Khan) নিজেই জানিয়েছেন এই ছবির দ্বিতীয় ভাগ তৈরি হচ্ছে। একটি নিউজ পোর্টালের সঙ্গে কথা বলার সময়, পরিচালক বলেন যে সলমন খান সিক্যুয়ালটিকে 'পবন পুত্র ভাইজান' হিসাবে ডাকছেন এবং উত্তেজিত হওয়ায় তিনি সিনেমাটির কথা ঘোষণা করে দিয়েছেন।

কবীর খান আরও যোগ করেন যে তিনি স্ক্রিপ্টটি এখনও পড়েননি তবে তাঁর মতে কে ভি বিজয়েন্দ্র অবশ্যই দুর্দান্ত কিছুই লিখবেন। 'পবন পুত্র ভাইজান' পরিচালনার সম্পর্কে কবীর খান বলেন যে তিনি কখনওই প্রথমটি সফল হয়েছিল বলে দ্বিতীয় ভাগ তৈরি করবেন না। তাঁর পরিচালনার একমাত্র শর্ত হল এই সিক্যোয়েলেও যেন তিনি একটি দুর্দান্ত গল্প খুঁজে পান।

আরও পড়ুন: Hrithik Roshan Birthday: 'কহো না পেয়ার হ্যায়'-র সাফল্য হৃতিককে অঝোরে কাঁদতে বাধ্য করেছিল, ভেবেছিলেন ইন্ডাস্ট্রি থেকে বাদ পড়ছেন

আপাতত 'টাইগার ৩' নিয়ে ব্যস্ত সলমন খান। ২০২২ সালের ডিসেম্বর মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবি। এছাড়া পূজা হেগড়ের সঙ্গে সলমন 'কভি ইদ কভি দিওয়ালী' ছবিতে কাজ করেছেন, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে 'কিক ২' ও 'নো এন্ট্রি' ছবির সিক্যোয়েল নিয়েও ব্যস্ত তিনি। এছাড়া শাহরুখ খানের 'পাঠান' ও আমির খানের 'লাল সিংহ চড্ডা' ছবিতে ক্যামিও শ্যুটিংও সেরেছেন তিনি।

অন্যদিকে করোনায় বাধা পড়েছে বলিউডের একাধিক ছবির কাজেও। গত কয়েক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে, বেশ কয়েকটি সিনেমা তাদের মুক্তি স্থগিত করেছে। সলমন খানের (Salman Khan) আগামী বহু প্রতীক্ষিত অ্যাকশন ছবি 'টাইগার ৩'-এর (Tiger 3) শ্যুটিংও একই কারণে বন্ধ হয়ে গেছে। ১২ জানুয়ারি থেকে দিল্লিতে (New Delhi) একটি বিস্তৃত অংশের শ্যুটিং করার কথা ছিল ছবির টিমের। তবে অবশ্যই বর্তমান পরিস্থিতিতে তা একেবারেই সম্ভব হচ্ছে না।

সূত্রের খবর, 'এই সময়টা বড় আউটডোর শ্যুটিং প্ল্যান করার জন্য সঠিক নয়। ওমিক্রন আতঙ্ক সত্যিই জাঁকিয়ে বসেছে এবং এই সময় ছবির নির্মাতারা সচেতন হওয়ার পথ বেছে নিয়েছেন, এটাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ। ১২ জানুয়ারি থেকে টানা যে কঠিন ১৫ দিনের শ্যুটিং শিডিউল করা ছিল সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে ভারতে করোনা সংক্রমণের বৃদ্ধির কথা মাথায় রেখে এবং অবশ্যই দিল্লির অবস্থা ভেবেও। এই শিডিউলটা পরে প্ল্যান করে করা হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget