এক্সপ্লোর

Kabuliwala: 'কাবুলিওয়ালা'-র ট্রেলারে কিংবদন্তি সংলাপ, গান.. কতটা মন জিততে পারলেন মিঠুন?

Kabuliwala Trailer: ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন 'কাবুলিওয়ালা'। 

কলকাতা: 'কাবুলিওয়ালা' শব্দটা শুনলেই আপামর বাঙালির চোখে যে ছবিটি ভেসে ওঠে, সেটি ছবি বিশ্বাসের (Chobi Biswas)। সেই চরিত্রে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কে বাঙালি মেনে নেবেন তো? ছবির ঘোষণা থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল অনেকের মনেই। ইতিমধ্য়েই প্রকাশ পেয়েছে ছবির লুক। আর এবার মুক্তি পেল এসভিএফ ও জিও স্টুডিও (SVF and Jio Studio)-র প্রযোজনার নতুন ছবি 'কাবুলিওয়ালা'-র ট্রেলার। 

আজ মুক্তি পাওয়া ছবির ট্রেলার যেন একরাশ নস্ট্যালজিয়া। সেখানে যেমন রইল আইকনিক বেশ কিছু পুরনো সংলাপ-দৃশ্য.. তেমনই দেখা গেল নতুন কিছু সংযোজনও। রয়েছে বেশ কিছু গান ও কোর্টরুমের দৃশ্য যেগুলো বেশ কিছুটা নতুন লাগতে পারে দর্শকদের। নতুন এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে। এই ছবিতে, মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar)-কে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। শীতের ছুটিতে সাহিত্য আর বিনোদনের মেলবন্ধনকে উপভোগ করতে তৈরি অনুরাগীরা। 

কাবুলিওয়ালার গল্প কমবেশি সবারই জানা। 'এসভিএফ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, 'জিও স্টুডিওজ' ও 'এসভিএফ এন্টারটেনমেন্ট' নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন 'কাবুলিওয়ালা'। 

এই ছবি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য, অনুভূতি ভাগ করে নিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে এই ছবি। অনেকে মুগ্ধ তৎকালীন সময়ের প্রেক্ষাপটের ছবিতে। তবে কেবলমাত্র নস্ট্যালজিয়াই নয়, আবিরের সংলাপে রয়েছে দেশ, ধর্ম, জাতপাতের উর্ধ্বে উঠে মানুষকে চেনার বার্তাও। দেবের নতুন ছবি 'প্রধান'-এর সঙ্গেই মুক্তি পাচ্ছে এই ছবি। একদিকে কমার্শিয়াল ছবি বনাম একরাশ নস্ট্যালজিয়ার লড়াই বক্সঅফিসে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

আরও পড়ুন: Pradhan Trailer: পুলিশকে নিয়ে চিরাচরিত ধারণা বদলে দেবেন দেব! অভিনেতার 'প্রধান' লক্ষ্য কী?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget