এক্সপ্লোর

Pradhan Trailer: পুলিশকে নিয়ে চিরাচরিত ধারণা বদলে দেবেন দেব! অভিনেতার 'প্রধান' লক্ষ্য কী?

Pradhan Trailer Released: এই ছবিতে দেবের চরিত্রের নাম হয়েছে দীপক প্রধান। একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে

কলকাতা: একেবারে শুরু থেকে শেষ অবধি ঘটনার ঘনঘটা, পরতে পরতে কমার্শিয়াল ছবির রসদ..  আজ মুক্তি পাওয়া 'প্রধান' (Pradhan)-এর ট্রেলারে যেমন রইল গল্পের আভাস, তেমনই রইল অ্যাকশন, বন্ধুত্ব ও আদর্শের লড়াই। দেব (Dev), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতা শঙ্কর (Mamata Shankar), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee) অভিনীত এই ছবির ট্রেলারে মুক্তির পরেই চর্চায় এসেছে বিভিন্ন বিষয়ের জন্য। 

এই ছবিতে দেবের চরিত্রের নাম হয়েছে দীপক প্রধান। একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। দেবের মতোই একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সোহম। ট্রেলারে সোহমকে দেখা গেল দেবকে দাদা বলে সম্বোধন করতে.. যেন তাঁরই আদর্শে দিক্ষীত তিনি। অন্যদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন একজন শিক্ষকের, যাঁর কাছে সবচেয়ে বড় হল আদর্শ। মমতাশঙ্কর রয়েছেন তাঁর স্ত্রী-এর ভূমিকায়। ছেলের কাছ থেকে অপমানিত হয়ে নিজেরাই জীবন চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা। তবে পদে পদে বাধা আসতে থাকে। 

বৃদ্ধ শিক্ষক পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্কুলে হামলা চালানো থেকে শুরু করে তাঁকে হুমকি দেওয়া... বিভিন্ন বাধা-বিপত্তি এসে উপস্থিত হয়। আর এই পরিস্থিতিতেই ধর্মপুরে বদলি হয়ে আসেন দীপক প্রধান। একজন সৎ চরিত্রের পুলিশ অফিসার। সমস্ত বেআইনি কাজকর্ম রুখতে যেন বদ্ধপরিকর তিনি। ছবির পর্দায় গা শিরশিরে ভিলেনকে যখন নায়ক শায়েস্তা করে.. তখন দর্শকদের মনেও যেন এক অনাবিল আনন্দ হয়। ওই কয়েক ঘণ্টায় মানুষ বিশ্বাস করতে শুরু করেন, অন্যায়ের ওপর ন্যায়ের জয় হয় সবসময়। কিছুটা এই অনুভূতিই দেবে প্রধান-এর ট্রেলার। 

এই ছবির ট্রেলার শুরু হয়েছে সৌমিতৃষা ও দেবের সমীকরণ দিয়ে। এই প্রথম বড়পর্দায় পা রাখছেন সৌমিতৃষা ও দেবের বিপরীতে। এই ছবির নিয়ে তাই 'মিঠাই'  অনুরাগীদেও এক আলাদা উন্মাদনা রয়েছে। ট্রেলারে দেব ও সৌমিতৃষার যে মিষ্টি সমীকরণ দেখা গিয়েছে, তাতে দর্শকেরা আরও উৎগ্রীব এই জুটিকে বড়পর্দায় দেখার জন্য। সব মিলিয়ে 'প্রধান'-এর ট্রেলার বেশ আশা জাগাচ্ছে এ কথা বলাই যায়। তবে বক্সঅফিসে তা কতটা ছাপ ফেলবে সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে ক্রিসমাসের ছুটি পর্যন্ত। 

আরও পড়ুন: New Bengali Serial: 'তুঁতে'-কে সরিয়ে আসছে সুস্মিতার নতুন ধারাবাহিক, এবার টক্কর 'জগদ্ধাত্রী'-র সঙ্গে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget