এক্সপ্লোর

Kajol: শাহরুখ এবং অজয়ের সাফল্যের মধ্যে পার্থক্য কোথায়? জানালেন কাজল

Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল শাহরুখ খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে পার্থক্য করলেন। জানালেন, দুই তারকাই সফল হওয়ার পরেও তাঁদের মধ্যে পার্থক্যটা কোথায়।

মুম্বই: বলিউডের পর্দার সফলতম জুটিদের মধ্যে অন্যতম শাহরুখ খান (Shah Rukh Khan) এবং কাজলের (Kajol) জুটি। দর্শকদের অত্যন্ত পছন্দের তাঁরা। বহু ছবিতে তাঁরা পর্দায় জুটি বেঁধেছেন। 'করণ অর্জুন', 'কভি খুশি কভি গম', 'কুছ কুছ হোতা হ্যায়', 'মাই নেম ইজ খান', 'দিলওয়ালে' এবং আরও অনেক ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। অন্যদিকে, পর্দায় শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি সফল হলেও বাস্তব জীবনে কাজল জুটি বেঁধেছেন অজয় দেবগনের (Ajay Devgn) সঙ্গে। তাঁদের পর্দার রসায়ন যতটা নজরকাড়া, তেমনই বাস্তবেরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল শাহরুখ খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে পার্থক্য করলেন। জানালেন, দুই তারকাই সফল হওয়ার পরেও তাঁদের মধ্যে পার্থক্যটা কোথায়।

শাহরুখ খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে পার্থক্য কোথায়?

এই মুহূর্তে আগামী ছবি 'সালাম ভেঙ্কি'র প্রচারে ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। এই ছবিতে ছকভাঙা চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ছবির প্রচারে এসে কাজল জানালেন শাহরুখ খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে পার্থক্য় কোথায়। কাজল বলেন, 'শাহরুখ এমনই একজন, যাঁকে পর্দায় খুব কম সময়ের মধ্যেই দর্শকেরা চিনতে শুরু করেন। দর্শকদের প্রত্যাশা তার থেকে অনেক। আর দর্শকদের সেই প্রত্যাশা পূরণের যাবতীয় চেষ্টা করে ও। একবার মনে আছে, ওর জন্মদিনে আমি বলেছিলাম, তোমার তো জন্মদিন, আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে। ও বলে, এসো এসো। কিন্তু আজকের দিনটা তোমার আসার জন্য ততটা ভালো নয়। আমি জিজ্ঞাসা করি কেন? ও বলে, আমাকে তো বাইরে যেতে হবে। অনেক লোকের সঙ্গে দেখা করতে হবে। সাক্ষাৎকার দিতে হবে। তারপর আমার দিনটা শেষ হয়ে যাবে। আমার জন্মদিন আর আমার থাকবে না। আমাকে এই সমস্ত মানুষকে নিয়ে চলতে হয়। এটাই ও।'

আরও পড়ুন - Rhea Chakraborty: সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে জড়ালেন রিয়া চক্রবর্তী?

কাজল আরও বলেন, 'এটাই ওর সম্পর্কে সবথেকে সহজ উত্তর। কারণ, ও এটার জন্য অনেক পরিশ্রম করে। কিন্তু ওর সেই কঠোর পরিশ্রমটা দেখা যায় না। অন্যদিকে, অজয়ের পরিশ্রমটা দেখা যায়। ও ২৪ ঘণ্টা কাজ করে। ও জানে ও কি। অপরিবর্তিত।' এভাবেই কিং খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে তফাত পেলেন কাজল।

প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর মুক্তি পাবে কাজলের ছবি 'সালাম ভেঙ্কি'।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajol Devgan (@kajol)

">

সেরা শিরোনাম

Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget