এক্সপ্লোর

Kajol: করিনার পর রেগে গেলেন কাজল! কার উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন?

Kajol Instagram Post: এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী কাজল একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।

মুম্বই: কয়েকদিন আগেই মারাত্মক রেগে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। নেট দুনিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়। আর সেই ছবিকে ঘিরেই তাঁর তৃতীয়বার মা হতে চলার গুঞ্জন শোনা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। আর এবার রেগে যেতে দেখা গেল কাজলকে (Kajol)। তবে, রাগের বহিঃপ্রকাশের জন্য তিনি বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলকে। সেখানেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী?

রেগে গেলেন কাজল-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী কাজল একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'যদি তুমি আমাকে বিনোদন দিতে না পারো, তাহলে দয়া করে চলে যাও। আর তখনই ফিরে এসো, যখন তোমার কাছে নতুন কিছু থাকবে।' কাজলের এমন পোস্টের পরই নেট দুনিয়ায় তাঁকে বহু অনুরাগী প্রশ্ন করেছেন যে, কী হয়েছে? কার উপর এত ক্ষুব্ধ হলেন অভিনেত্রী? তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্টই বা কার উদ্দেশে? কী তাঁর এই পোস্টের অর্থ? যদিও সে প্রসঙ্গে এখনও পর্যন্ত কিছুই জানাননি কাজল। 


Kajol: করিনার পর রেগে গেলেন কাজল! কার উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন?

প্রসঙ্গত, সদ্য়ই বলিউডে ৩০ বছর পূর্ণ করেছেন কাজল। হিন্দি ছবির জগতে তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'গুপ্ত', 'পেয়ার কিয়া তো ডরনা কো', 'কভি খুশি কভি গম', 'ফানাহ', 'মাই নেম ইজ খান', 'হেলিকপ্টার ইলা' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে শাহরুখ খানের জুটিকে এখনও বলিউডের অন্যতম রোম্যান্টিক জুটি হিসেবে মনে করা হয়। তবে, শুধু শাহরুখ খানের সঙ্গেই নয়, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ছবিতে জুটি বেঁধেছেন বি টাউনের তাবড় নায়কদের সঙ্গে। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বহুবার। গতকাল বলিউড তারকা অজয় দেবগন স্ত্রীর বলিউডে ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি সুন্দর বার্তাও দেন। 

আরও পড়ুন - Ek Villain Returns: রবিবার কি বাড়ল ব্যবসা? সপ্তাহ শেষে কত টাকা আয় করল 'এক ভিলেন রিটার্নস'?

বর্ষীয়ান অভিনেত্রী তনুজার কন্যা কাজল। বলিউডে যাঁর আত্মপ্রকাশ হয় 'বেখুদি' ছবি দিয়ে। যেটি মুক্তি পায় ১৯৯২ সালের ৩১ জুলাই। নায়িকা থেকে খলনায়িকা, সমস্ত চরিত্রতেইই নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন কাজল। তাই তিন দশক ধরে তিনি বহু অনুরাগীর অত্যন্ত পছন্দের অভিনেত্রী। কাজলকে শীঘ্রই দেখা যাবে একাধিক ছবিতে। তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন একটি ওয়েব সিরিজ নিয়ে। যেটি দেখানো হবে ডিজনি প্লাস হটস্টারে। এছাড়াও তাঁর হাতে রয়েছে পরিচালক রেবতীর 'সালাম ভেঙ্কি' নামের ছবি।

সেরা শিরোনাম

Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
SRFTI Chaos: 'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর
'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর
Sushant Singh Rajput: ফ্ল্যাটে একাই ছিলেন কিন্তু সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন! পা ভাঙা, চোখে আঘাত কী করে? প্রশ্ন তুলছেন দিদি
ফ্ল্যাটে একাই ছিলেন কিন্তু সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন! পা ভাঙা, চোখে আঘাত কী করে? প্রশ্ন তুলছেন দিদি
Bonny Sengupta: নতুন ভূমিকায় বনি সেনগুপ্ত! সিনেমা নয় এবার কী করবেন তিনি?
নতুন ভূমিকায় বনি সেনগুপ্ত! সিনেমা নয় এবার কী করবেন তিনি?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget