এক্সপ্লোর

Kalyan Chatterjee Death: উত্তম কুমার-দিলীপ কুমারের পাশেও নজর কেড়েছিলেন, প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ টলিউড

Actor Kalyan Chatterjee Demise: রীতিমতো অভিনয় নিয়ে পড়াশোনা ছিল কল্যাণের । পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন ।

কলকাতা: ধন্যি মেয়েতে তিনি কিংবদন্তি উত্তম কুমারের সঙ্গে ছিলেন । সাগিনা মাহাতোয় আবার আর এক কিংবদন্তি দিলীপ কুমারের সহঅভিনেতা । কাজ করেছেন সত্যজিৎ রায়, তপন সিনহার মতো প্রবাদপ্রতিম পরিচালকদের সিনেমায় । আপনজন সিনেমায় 'ছেনো'  সমিত ভঞ্জর দলবল 'রবি' স্বরূপ দত্তের অনুগামী তাঁকেই তুলে নিয়ে গিয়েছিল । তাঁকে ছাড়িয়ে আনতে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বরূপ দত্ত ।

প্রয়াত হলেন জনপ্রিয় সেই অভিনেতা কল্যান চট্টোপাধ্যায় (Kalyan Chatterjee) । বড় পর্দার পাশাপাশি যিনি চুটিয়ে অভিনয় করেছেন টেলিভিশনেও । 'এক আকাশের নীচে'-র জনপ্রিয়তা এখনও লোকের মুখে মুখে ফেরে । অভিনয় দক্ষতাতেও সকলের মন জয় করেছিলেন কল্যাণ । জীবনযুদ্ধে হার মানলেন । ডিসেম্বরে গোটা শহরে যখন শীতের আমেজ, পার্ক স্ট্রিট, চিড়িয়াখানা কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালে বাড়ছে ভিড়, ধীরে ধীরে উৎসবমুখর হচ্ছে বাঙালি, তখনই বাংলা অভিনয় জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া টলিউডে ।

মৃত্যুর সময় কল্যাণের বয়স হয়েছিল ৮১ বছর । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন । ম্যালেরিয়া, টাইফয়েড-সহ একাধিক ব্যাধি শয্যাশায়ী করে ফেলেছিল তাঁকে । দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি ছিলেন । অসুস্থতার কারণে অনেক দিন ধরেই অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন কল্যাণ । দীর্ঘ রোগভোগের পর রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তম কুমার-দিলীপ কুমারদের সঙ্গে অভিনয় করা কল্যাণ । 

রীতিমতো অভিনয় নিয়ে পড়াশোনা ছিল কল্যাণের । পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন । কল্যাণের প্রথম ছবি তপন সিনহার 'আপনজন' । সেই সিনেমায় পাড়ার রবিদার বিশ্বস্ত অনুচর তিনি । পরে 'সাগিনা মাহাতো', 'ধন্যি মেয়ে'র মতো একের পর এক হিট ছবি । সব মিলিয়ে প্রায় চারশো সিনেমায় অভিনয় করেছেন । তপন সিনহা, অরবিন্দ মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের সিনেমায় তো অভিনয় করেছেনই, সুযোগ পেয়েছিলেন সত্যজিৎ রায়ের ছবি 'প্রতিদ্বন্দ্বী'-তে ।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা, ওয়েব সিরিজেও তাঁর অভিনয় নজর কেড়ে নিয়েছে । সুজয় ঘোষ পরিচালিত হিন্দি ছবি 'কহানি', জনপ্রিয় ওয়েব সিরিজ 'তানসেনের তানপুরা'য় দেখা গিয়েছে তাঁকে । তবে অসুস্থতার জন্য বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন । রোগের সঙ্গে চলছিল লড়াই । শেষ পর্যন্ত তাতেই হার মানলেন কল্যাণ । তাঁর প্রয়াণে বাংলা অভিনয় জগতে শোকের ছায়া ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget